ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাল বসুন্ধরা শুভসংঘ

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাল বসুন্ধরা শুভসংঘ

গাজীপুর সিটি কর্পোরেশনের পূর্ব চান্দনা আবুর বস্তি এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এক আনন্দঘন দিন উদযাপন করেছে বসুন্ধরা শুভসংঘ, গাজীপুর জেলা শাখা। ভালোবাসা দিবসকে সামনে রেখে মানবিকতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে শিশুদের জন্য ঐতিহ্যবাহী খেলাধুলা, পুরস্কার ও খাবার বিতরণের আয়োজন করা হয়।

আয়োজনটিতে প্রায় অর্ধশতাধিক শিশু অংশ নেয়। মোরগ লড়াই, কানামাছি, জলেডাঙ্গা, 'চাচা আপন প্রাণ বাঁচা' ও বালিশ খেলার মতো জনপ্রিয় গ্রামীণ খেলায় মেতে ওঠে শিশুরা। বস্তি এলাকার শিশুদের এমন প্রাণখোলা উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো পরিবেশ। খেলাধুলা শেষে তাদের মাঝে উন্নত মানের খাবার ও পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিশুদের মধ্যে ছিল বনলতা, সাদিয়া, মারিয়া, আহাদ ও সাব্বিরসহ আরও অনেকে।

বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখার সভাপতি মো. ইমরান হোসেন জানান, প্রকৃত ভালোবাসা হলো সমাজের অবহেলিত শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানো। সংগঠনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের মানসিক বিকাশে এবং তাদের শৈশবকে আনন্দময় করতে এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

অনুষ্ঠানে শুভসংঘের সদস্য তানজিনা ইসলাম জেরিন, ইভা খন্দকার ও রাকিবুল ইসলাম আরিফসহ অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাল বসুন্ধরা শুভসংঘ

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

গাজীপুর সিটি কর্পোরেশনের পূর্ব চান্দনা আবুর বস্তি এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এক আনন্দঘন দিন উদযাপন করেছে বসুন্ধরা শুভসংঘ, গাজীপুর জেলা শাখা। ভালোবাসা দিবসকে সামনে রেখে মানবিকতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে শিশুদের জন্য ঐতিহ্যবাহী খেলাধুলা, পুরস্কার ও খাবার বিতরণের আয়োজন করা হয়।

আয়োজনটিতে প্রায় অর্ধশতাধিক শিশু অংশ নেয়। মোরগ লড়াই, কানামাছি, জলেডাঙ্গা, 'চাচা আপন প্রাণ বাঁচা' ও বালিশ খেলার মতো জনপ্রিয় গ্রামীণ খেলায় মেতে ওঠে শিশুরা। বস্তি এলাকার শিশুদের এমন প্রাণখোলা উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো পরিবেশ। খেলাধুলা শেষে তাদের মাঝে উন্নত মানের খাবার ও পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিশুদের মধ্যে ছিল বনলতা, সাদিয়া, মারিয়া, আহাদ ও সাব্বিরসহ আরও অনেকে।

বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখার সভাপতি মো. ইমরান হোসেন জানান, প্রকৃত ভালোবাসা হলো সমাজের অবহেলিত শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানো। সংগঠনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের মানসিক বিকাশে এবং তাদের শৈশবকে আনন্দময় করতে এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

অনুষ্ঠানে শুভসংঘের সদস্য তানজিনা ইসলাম জেরিন, ইভা খন্দকার ও রাকিবুল ইসলাম আরিফসহ অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ