ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অভিযোগ তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই: এস এম জাহাঙ্গীর

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

অভিযোগ তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই: এস এম জাহাঙ্গীর

নির্বাচনকে ঘিরে ভিত্তিহীন অভিযোগ তুলে পরিস্থিতি অস্থিতিশীল করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নেতা এস এম জাহাঙ্গীর হোসেন। আজ রবিবার সকালে উত্তরা ১০ নম্বর সেক্টরের ফুলবাড়িয়া মোড়ে গণসংযোগ কর্মসূচির প্রাক্কালে তিনি এসব কথা বলেন।

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “একটি গোষ্ঠী নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা চাইলে অভিযোগের পাহাড় গড়তে পারি, কিন্তু তা করছি না। কারণ ঢালাও অভিযোগ তুলে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা আমাদের লক্ষ্য নয়।” তিনি দাবি করেন, বর্তমানে সারা দেশে নির্বাচনি জনস্রোত তৈরি হয়েছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ব্যালটের মাধ্যমে তাদের রায় দেবে।

সম্প্রতি খিলক্ষেতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক প্রার্থীর সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি কোনো অপরাধকে প্রশ্রয় দেয় না। বিষয়টি জানার পরপরই আমরা অভিযুক্ত ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি এবং পরবর্তীতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।” তিনি অভিযোগ করেন, পরাজয়ের আশঙ্কা থেকেই একটি মহল বারবার মিথ্যা অভিযোগ তুলে বিএনপির নেতাকর্মীদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।

নির্বাচনি পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ঢাকা-১৮ আসনে প্রার্থীদের মধ্যে এখন পর্যন্ত একটি সুন্দর সহাবস্থান বজায় রয়েছে। এই রাজনৈতিক সহনশীলতা নির্বাচনের পরেও ধরে রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন। এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অভিযোগ তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই: এস এম জাহাঙ্গীর

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নির্বাচনকে ঘিরে ভিত্তিহীন অভিযোগ তুলে পরিস্থিতি অস্থিতিশীল করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নেতা এস এম জাহাঙ্গীর হোসেন। আজ রবিবার সকালে উত্তরা ১০ নম্বর সেক্টরের ফুলবাড়িয়া মোড়ে গণসংযোগ কর্মসূচির প্রাক্কালে তিনি এসব কথা বলেন।

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “একটি গোষ্ঠী নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা চাইলে অভিযোগের পাহাড় গড়তে পারি, কিন্তু তা করছি না। কারণ ঢালাও অভিযোগ তুলে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা আমাদের লক্ষ্য নয়।” তিনি দাবি করেন, বর্তমানে সারা দেশে নির্বাচনি জনস্রোত তৈরি হয়েছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ব্যালটের মাধ্যমে তাদের রায় দেবে।

সম্প্রতি খিলক্ষেতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক প্রার্থীর সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি কোনো অপরাধকে প্রশ্রয় দেয় না। বিষয়টি জানার পরপরই আমরা অভিযুক্ত ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি এবং পরবর্তীতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।” তিনি অভিযোগ করেন, পরাজয়ের আশঙ্কা থেকেই একটি মহল বারবার মিথ্যা অভিযোগ তুলে বিএনপির নেতাকর্মীদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।

নির্বাচনি পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ঢাকা-১৮ আসনে প্রার্থীদের মধ্যে এখন পর্যন্ত একটি সুন্দর সহাবস্থান বজায় রয়েছে। এই রাজনৈতিক সহনশীলতা নির্বাচনের পরেও ধরে রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন। এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ