বাংলাদেশের সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র, প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ পরলোকগমন করেছেন। কানাডার মন্ট্রিয়লের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর এক ছেলে মহিউদ্দিন নেওয়াজ স্বাধীন বর্তমানে বাংলাদেশ বেতারে মিউজিশিয়ান হিসেবে কর্মরত রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান মো. শাহনেওয়াজ গত কয়েক বছর ধরে সন্তানদের সঙ্গে মন্ট্রিয়লে স্থায়ীভাবে বসবাস করছিলেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে অবশেষে সেখানেই তাঁর জীবনাবসান ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, মন্ট্রিয়লের লাভাল মুসলিম কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।
সংগীতভুবনে শাহনেওয়াজ ছিলেন এক সৃজনশীল কারিগর। ‘দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল, রেললাইন বহে সমান্তরাল’, ‘জীবনানন্দ হয়ে, সংসারে আজও আমি’, ‘বন্ধুরে তোর মন পাইলাম না’ এবং ‘এক নয়নে হয় না কান্দন’-এর মতো অসংখ্য কালজয়ী গান তাঁর সুরেই প্রাণ পেয়েছিল। দীর্ঘ ক্যারিয়ারে তিনি দুই হাজারেরও বেশি গানে সুরারোপ করেছেন। দেশের প্রায় সব কিংবদন্তি ও জনপ্রিয় শিল্পী তাঁর নির্দেশনায় কণ্ঠ দিয়েছেন।
উল্লেখ্য, মো. শাহনেওয়াজ বাংলাদেশের সংগীত ইতিহাসে এক অনন্য রেকর্ডের অধিকারী। তিনি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রথম মিউজিশিয়ান যিনি প্রতিষ্ঠানটির ‘মিউজিক ডিরেক্টর’ পদে ভূষিত হয়েছিলেন। তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন