ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পত্নীতলা সীমান্তে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর গডফাদার আটক

পত্নীতলা সীমান্ত এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর গডফাদার হিসেবে পরিচিত মো. আ. রউফ শিপন (৪৫) কে আটক করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাবের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলার সদর উপজেলার ভুটিয়াপাড়া সীমান্তবর্তী এলাকায় শীর্ষ সন্ত্রাসী মো. আ. রউফ শিপন অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. ওয়ালিদ মুরাদের নেতৃত্বে একটি যৌথ বাহিনী অভিযান শুরু করে। অভিযানে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার মো. সুলতান আহমেদ ও সুবেদার মো. সাইদুর রহমান।

পরবর্তীতে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে এবং পূর্বে আটককৃত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের দেওয়া তথ্য বিশ্লেষণ করে রউফ শিপনের অবস্থান নিশ্চিত করা হয়। এর পরিপ্রেক্ষিতে জয়পুরহাট সদর উপজেলার ১৪ বিজিবির ভুটিয়াপাড়া বিওপির অপারেশনাল এলাকায় দোগাছী ইউনিয়নের দক্ষিণ খাসপাহুনন্দা এলাকায় চিরুনি ও তল্লাশি অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে ওই এলাকা থেকে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী মো. আ. রউফ শিপন (৪৫) কে আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী। তার পিতার নাম মৃত আকতার আলী মণ্ডল। তিনি জয়পুরহাট সদর উপজেলার খাসপাহান গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শুক্রবার সকাল ৬টা ৩০ মিনিটে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানার পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় অপরাধ দমন, মাদক পাচার প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পত্নীতলা সীমান্তে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর গডফাদার আটক

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পত্নীতলা সীমান্ত এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর গডফাদার হিসেবে পরিচিত মো. আ. রউফ শিপন (৪৫) কে আটক করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাবের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলার সদর উপজেলার ভুটিয়াপাড়া সীমান্তবর্তী এলাকায় শীর্ষ সন্ত্রাসী মো. আ. রউফ শিপন অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. ওয়ালিদ মুরাদের নেতৃত্বে একটি যৌথ বাহিনী অভিযান শুরু করে। অভিযানে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার মো. সুলতান আহমেদ ও সুবেদার মো. সাইদুর রহমান।

পরবর্তীতে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে এবং পূর্বে আটককৃত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের দেওয়া তথ্য বিশ্লেষণ করে রউফ শিপনের অবস্থান নিশ্চিত করা হয়। এর পরিপ্রেক্ষিতে জয়পুরহাট সদর উপজেলার ১৪ বিজিবির ভুটিয়াপাড়া বিওপির অপারেশনাল এলাকায় দোগাছী ইউনিয়নের দক্ষিণ খাসপাহুনন্দা এলাকায় চিরুনি ও তল্লাশি অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে ওই এলাকা থেকে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী মো. আ. রউফ শিপন (৪৫) কে আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী। তার পিতার নাম মৃত আকতার আলী মণ্ডল। তিনি জয়পুরহাট সদর উপজেলার খাসপাহান গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শুক্রবার সকাল ৬টা ৩০ মিনিটে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানার পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় অপরাধ দমন, মাদক পাচার প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ