ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফরিদপুরে পুকুর থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল অবৈধ অস্ত্র উদ্ধার

মেহেদি হাসান
মেহেদি হাসান নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

ফরিদপুরে পুকুর থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল অবৈধ অস্ত্র উদ্ধার

ফরিদপুরের কোতোয়ালি থানাধীন কানাইপুর আখ সেন্টার এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি পুকুর থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল মিনহাজের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় পুকুরের পানি সেচে তল্লাশি চালানো হয়। এ সময় পানির নিচে লুকিয়ে রাখা বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি, ২টি কাটা পাইপগান ও ২ রাউন্ড গুলি, ৫টি চাইনিজ কুড়াল, ৬৫টি ছোট-বড় ছেনদা, ৮টি বল্লম, ৬টি ছোট-বড় চাকু, ১০১টি বর্ষার মাথা, ১টি টেটা এবং ৫টি খালি কাঁচের মদের বোতল।

যৌথ বাহিনী জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ নিরাপত্তার স্বার্থে তাদের ক্যাম্পে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত ও অভিযান চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফরিদপুরে পুকুর থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল অবৈধ অস্ত্র উদ্ধার

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ফরিদপুরের কোতোয়ালি থানাধীন কানাইপুর আখ সেন্টার এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি পুকুর থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল মিনহাজের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় পুকুরের পানি সেচে তল্লাশি চালানো হয়। এ সময় পানির নিচে লুকিয়ে রাখা বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি, ২টি কাটা পাইপগান ও ২ রাউন্ড গুলি, ৫টি চাইনিজ কুড়াল, ৬৫টি ছোট-বড় ছেনদা, ৮টি বল্লম, ৬টি ছোট-বড় চাকু, ১০১টি বর্ষার মাথা, ১টি টেটা এবং ৫টি খালি কাঁচের মদের বোতল।

যৌথ বাহিনী জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ নিরাপত্তার স্বার্থে তাদের ক্যাম্পে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত ও অভিযান চলমান রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ