ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আধুনিক ও টেকসই উন্নত নীলফামারী গড়তে জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা

মো:সেলিম হোসেন
মো:সেলিম হোসেন Staff Reporter
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

আধুনিক ও টেকসই উন্নত নীলফামারী গড়তে জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা

নীলফামারী‑০২ (সদর) আসনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ শনিবার সন্ধ্যা ছাড়ে সাতটার দিকে জেলার মড়াল সংঘ মেড়স্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। এই সময় জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফের ইশতেহারে উল্লেখ করা হয়, নীলফামারী জেলা আধুনিক, টেকসই, সমৃদ্ধ ও উন্নত করতেই তার পরিকল্পনা এবং উন্নয়ন অগ্রাধিকার। তিনি বলেন, জেলা শহরকে একটি আধুনিক নগরীতে রূপান্তর করার জন্য প্রতিনিধি নির্বাচিত হলে চারিদিকে বিস্তৃত রাস্তাঘাট, বাইপাস ও প্রধান সড়ক সংযোগ নিশ্চিত করা হবে এবং উত্তরা ইপিজে‑কে পূর্ণ কার্যকর জোনে রূপান্তর করে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তিনি চিলাহাটি স্থলবন্দরকে সম্পূর্ণ কার্যকর করার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের সুযোগ বাড়িয়ে অঞ্চলের অর্থনীতি শক্তিশালী করার পরিকল্পনার কথা জানান। এছাড়া মেডিক্যাল কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি শিক্ষা সম্প্রসারণের মাধ্যমে শিক্ষা ও স্বাস্থ্যে উন্নয়ন নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দেন।

ইশতেহারে তিনি দুর্নীতিমুক্ত প্রশাসন, অবকাঠামো নির্মাণ, উন্নত চিকিৎসা ব্যবস্থা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান, শিক্ষার সম্প্রসারণ ও সমানাধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের অঙ্গীকার করেন। স্থানীয় গণমাধ্যম এবং গণঅভিযোগগুলোকে স্বাধীন ও তথ্য প্রবাহ নিশ্চিত করা হবে উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে অভিহিত করা হবে এবং তথ্যের স্বাধীন প্রবাহ নিশ্চিত করা হবে।

এ সময় প্রার্থী অভিযোগ করেন, বর্তমান প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ নয় এবং প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় দুর্ভাবনা সৃষ্টি হয়েছে। নির্বাচনী আচরণ বিধি যথাযথভাবে পালন হচ্ছে না- এও তার বক্তব্যে যোগ হয়েছে।

জেলা ও উপজেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য দেন এবং দলীয় কর্মীদের সমর্থনের আহ্বান জানান। অনুষ্ঠানটি আয়োজনে প্রার্থীর নির্বাচনী উইংয়ের সমন্বয়ক দায়িত্ব পালন করেন জেলা জামায়াতের সহ‑সেক্রেটারী।

আল ফারুক আব্দুল লতিফ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নিলফামারী‑০২ আসনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন এবং নির্বাচনী মাঠে বিএনপি, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অন্যান্য স্বতন্ত্র প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আধুনিক ও টেকসই উন্নত নীলফামারী গড়তে জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ