ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ত্রিশালে সাংবাদিকদের দিনব্যাপী নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

মোঃ মোস্তাকিম মিয়া
মোঃ মোস্তাকিম মিয়া
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

ত্রিশালে সাংবাদিকদের দিনব্যাপী নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত
ছবি: দৈনিক নববাণী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে “নির্বাচনী রিপোর্টিং ও ফ্যাক্ট চেকিং অ্যান্ড ডিজিটাল ভেরিফিকেশন” বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার আয়োজন করে ত্রিশাল প্রেসক্লাব। এতে ত্রিশাল উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, “নির্বাচনের মতো সংবেদনশীল সময়ে সাংবাদিকদের দায়িত্ব আরও বেড়ে যায়। নিরপেক্ষতা, তথ্য যাচাই এবং আইন মেনে সংবাদ পরিবেশনই পারে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে।”

প্রথম সেশনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নির্বাচনকালীন রিপোর্টিং নিয়ে আলোচনা করেন সহকারী অধ্যাপক সাবরিনা মেহরীন রাহা। তিনি সাংবাদিকদের নৈতিক দায়িত্ব ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরেন। এরপর যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান হোসাইন শাহীদ সাংবাদিকদের করণীয়, সীমাবদ্ধতা ও পেশাগত সতর্কতার দিকনির্দেশনা দেন।

সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সেশনে মেজর মহেববুল্লাহ সাদী সাংবাদিকদের নিরাপদে কাজ করার নির্দেশনা দেন। ফ্যাক্ট চেকিং ও ডিজিটাল ভেরিফিকেশন বিষয়ে মিনহাজ আমান আধুনিক তথ্য, ছবি ও ভিডিও যাচাইয়ের কৌশল প্রদর্শন করেন। তিনি বলেন, “ভুয়া তথ্য, গুজব ও অপতথ্য রোধে সাংবাদিকরাই প্রথম প্রতিরোধক।”

বিকেলের সেশনে জেলা নির্বাচন কর্মকর্তা সাংবাদিকদের সহযোগিতা, নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা তুলে ধরেন। এছাড়া নির্বাচন কমিশনের আচরণবিধি, গণমাধ্যমের ভূমিকা, ভুয়া সংবাদ ও প্রোপাগান্ডা মোকাবিলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। বক্তারা জানান, সাংবাদিক, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সম্মিলিত দায়িত্বেই একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।

কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকরা ভবিষ্যতে আরও প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানোর প্রয়োজনীয়তা জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ত্রিশালে সাংবাদিকদের দিনব্যাপী নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ