ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

উত্তরাঞ্চলে কৃষি ও শিল্পের বিপ্লব ঘটাতে চায়: তারেক রহমান

এম এ মানিক মন্ডল
এম এ মানিক মন্ডল স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

উত্তরাঞ্চলে কৃষি ও শিল্পের বিপ্লব ঘটাতে চায়: তারেক রহমান
নীলফামারীর ঐতিহ্যবাহী বড়মাঠে নির্বাচনী জনসভায় তারেক রহমান

উত্তরের কৃষিপ্রধান জেলা নীলফামারীর সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। কৃষির আধুনিকায়নের পাশাপাশি বেকারত্ব দূরীকরণে শিল্পায়নের বিপ্লব ঘটানোর অঙ্গীকার করেন তিনি।

দুপুরে নীলফামারীর ঐতিহ্যবাহী বড়মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় এসব প্রতিশ্রুতি দেন তারেক রহমান। জনসভায় তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে। তিস্তা নদীকে কেন্দ্র করে কৃষি, শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

তারেক রহমান আরও বলেন, দেশের কোনো ভোটার যদি ভয়ভীতি, হুমকি বা চাপের মুখে পড়েন, তাহলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির চেয়ারম্যান।

আগামীর বাংলাদেশ গড়তে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। নির্বাচিত হয়ে জনগণকে সঙ্গে নিয়েই তিস্তা মহাপরিকল্পনাসহ উত্তরাঞ্চলের সার্বিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারেক রহমান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

উত্তরাঞ্চলে কৃষি ও শিল্পের বিপ্লব ঘটাতে চায়: তারেক রহমান

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উত্তরের কৃষিপ্রধান জেলা নীলফামারীর সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। কৃষির আধুনিকায়নের পাশাপাশি বেকারত্ব দূরীকরণে শিল্পায়নের বিপ্লব ঘটানোর অঙ্গীকার করেন তিনি।

দুপুরে নীলফামারীর ঐতিহ্যবাহী বড়মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় এসব প্রতিশ্রুতি দেন তারেক রহমান। জনসভায় তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে। তিস্তা নদীকে কেন্দ্র করে কৃষি, শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

তারেক রহমান আরও বলেন, দেশের কোনো ভোটার যদি ভয়ভীতি, হুমকি বা চাপের মুখে পড়েন, তাহলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির চেয়ারম্যান।

আগামীর বাংলাদেশ গড়তে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। নির্বাচিত হয়ে জনগণকে সঙ্গে নিয়েই তিস্তা মহাপরিকল্পনাসহ উত্তরাঞ্চলের সার্বিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারেক রহমান।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ