শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামে স্থানীয় প্রবাসীদের আয়োজনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া‑মিলাদ, স্মরণ সভা এবং মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল‑১ (গৌরনদী‑আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন। তিনি সভায় বক্তব্যে বেগম খালেদা জিয়ার রিহাজতের জন্য দোয়া কামনা করেন এবং ভবিষ্যৎ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, যুগ্ম আহ্বায়ক শামীম খলিফা, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সাবেক আহ্বায়ক জাকির হোসেন শরীফ, বরিশাল জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, উপজেলা বিএনপি নেতা নান্না খান, রিয়াজ ভূঁইয়া, রাইছুল ইসলাম রাশেদ এবং সাবেক ছাত্রনেতা কাজী সোহাগ মাহমুদ সহ অন্যান্য নেতাকর্মীরা।
প্রবাসী বিএনপি নেতা মো. হুমায়ুন কবির এর সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়া‑মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড বিএনপি‑সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন