আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ‘মিঞা মুসলিম’ বিরোধী বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তিনি অভিযোগ করেন যে, আসামের মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে থেকে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করছেন এবং নাগরিকদের আইন নিজের হাতে তুলে নেওয়ার উস্কানি দিচ্ছেন।
এর আগে হিমন্ত বিশ্ব শর্মা বাংলাভাষী মুসলমানদের ‘মিঞা মুসলিম’ আখ্যা দিয়ে তাদের আসাম ছেড়ে বাংলাদেশে গিয়ে ভোট দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এমনকি তিনি কৌশল হিসেবে তাদের উত্ত্যক্ত করার কথা বলেন এবং উদাহরণস্বরূপ জানান, কোনো মিঞা মুসলিম অটোচালক পাঁচ রুপি ভাড়া চাইলে তাকে যেন চার রুপি দেওয়া হয়।
শুক্রবার নিজামাবাদের এক জনসভায় এই বক্তব্যের জবাবে ওয়াইসি কটাক্ষ করে বলেন যে, তিনি নিজে মুখ্যমন্ত্রীকে দুই রুপি দেবেন এবং জানতে চান হিমন্ত এই ভিক্ষা নেবেন কি না। ওয়াইসি জোর দিয়ে বলেন যে, ভারতের সংবিধান সব নাগরিককে সমান অধিকার দিয়েছে এবং মুখ্যমন্ত্রীর এই বৈষম্যমূলক নীতি সরাসরি সংবিধানের পরিপন্থী। আসামে ‘মিঞা’ শব্দটি সাধারণত বাংলাভাষী মুসলমানদের কটু অর্থে ব্যবহৃত হয়, যাদের অনেক ক্ষেত্রে অবৈধ অভিবাসী হিসেবে দেখা হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন