ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদিরের সমর্থনে এক অভিনব ও পরিবেশবান্ধব নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে ‘সিভিক্স ভয়েজ’ নামক একটি নাগরিক সংগঠনের উদ্যোগে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে এই বর্ণাঢ্য সাইকেল র্যালিটি বের করা হয়। র্যালিটি উদ্বোধন করেন স্বয়ং খন্দকার আবদুল মুক্তাদির।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পাশা খন্দকারের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক কিনব্রিজের উত্তর প্রান্তে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সংগঠনের সদস্যরা নগর পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। আয়োজকরা জানিয়েছেন, প্রথাগত প্রচারণার বাইরে গিয়ে জনসম্পৃক্ত ও পরিবেশবান্ধব কর্মসূচির মাধ্যমে ধানের শীষের প্রার্থীর পক্ষে জনমত গঠন এবং নগরবাসীকে সচেতন করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, সিভিক্স ভয়েজ-এর সিইও মোসাদ্দেক আহমদ চৌধুরী, গোলাম জাকির চৌধুরী, মহানগর বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশরাফ গাজী ও রুবেল ইসলামসহ সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী। ব্যতিক্রমী এই প্রচারণায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা গেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন