‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে এক বিশাল স্বাগত র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া এই র্যালিটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বর্ণাঢ্য এই আয়োজনে সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী মাথায় রঙিন ক্যাপ, হাতে জাতীয় ও দলীয় পতাকা এবং বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, ছাত্রশিবির আজ বাংলাদেশের ছাত্রসমাজের আশা-আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, শত জুলুম ও নির্যাতন সহ্য করেও ধৈর্য ও সাহসিকতার সঙ্গে ছাত্রশিবির আজ এক অপরাজেয় শক্তিতে রূপ নিয়েছে। একটি সমৃদ্ধ, ইনসাফভিত্তিক ও আদর্শিক বাংলাদেশ বিনির্মাণে সংগঠনটি বদ্ধপরিকর বলেও তিনি তাঁর বক্তব্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সঞ্চালনায় এই সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহ মাহফুজুল হক এবং ঢাকা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নান। এছাড়া সমাবেশে সংহতি প্রকাশ করে অংশ নেন জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসান এবং গণতান্ত্রিক ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান মাহবুবসহ শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শাহবাগ মোড়ে সমাবেশের কারণে কিছু সময়ের জন্য যান চলাচল সীমিত থাকলেও সংগঠনের শৃঙ্খলারক্ষী বাহিনীর সহযোগিতায় পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন