আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়া-৩ (সদর) আসনে নির্বাচনী উত্তাপ তুঙ্গে উঠেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া শহরের মজমপুর গেট এলাকায় জামায়াতে ইসলামী মনোনীত সংসদীয় প্রার্থী ও জনপ্রিয় ইসলামি বক্তা মুফতি আমির হামজার পক্ষে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এই প্রচারণায় বিশেষ আকর্ষণ হিসেবে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম রনি।
প্রচারণা চলাকালে মুফতি আমির হামজা দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভ্যান, রিকশা ও অটোচালকসহ সাধারণ পথচারী এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে 'দাঁড়িপাল্লা' প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় চাকসু ভিপি ইব্রাহিম রনি ছাড়াও উপস্থিত ছিলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য তাজিনুর রহমান, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দ্দার এবং শহর জামায়াতের আমির এনামুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ। কেন্দ্রীয় ও ছাত্রনেতাদের অংশগ্রহণে এই নির্বাচনী প্রচারণাটি সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি করেছে।
উল্লেখ্য, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুষ্টিয়ার এই চারটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৪৭ হাজার ৭১২ জন। নির্বাচন ঘনিয়ে আসায় প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে কুষ্টিয়া-৩ আসনে মুফতি আমির হামজার এই জোরদার প্রচারণা নির্বাচনী সমীকরণকে নতুন মাত্রা দিচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন