আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর–৩ ও হাইমচর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমদ মানিকের সমর্থনে ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
হাইমচর উপজেলার ৫ নম্বর ইউনিয়নে এ গণসংযোগ কর্মসূচির আয়োজন করেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও হাইমচর উপজেলা সহ প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ আলমাস গাজী। গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম মাঝি ও চাঁদপুর জেলা যুবদলের সদস্য রেজাউল করিম রাসেল। এছাড়াও বিএনপি ও এর সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
গণসংযোগকালে নেতারা বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক সরকার গঠনের লক্ষ্যে বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে। তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শেখ ফরিদ আহমদ মানিককে বিজয়ী করার আহ্বান জানান।
গণসংযোগকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। সাধারণ মানুষ নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং আসন্ন নির্বাচন নিয়ে নিজেদের প্রত্যাশা তুলে ধরেন। বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থনের মধ্য দিয়ে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে এবং এলাকায় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন