নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, নির্বাচিত হলে সোনারগাঁকে মাদক, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলা হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার, সনমান্দি ও পৌরসভা এলাকায় আয়োজিত গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
পথসভায় বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, “৫ আগস্ট পরবর্তী সময়ে সাধারণ মানুষের মধ্যে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা মূলত সন্ত্রাস, চাঁদাবাজি ও নারীদের হেনস্তাকারীদের বিরুদ্ধে এক সোচ্চার প্রতিবাদ। এই জনস্রোত প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়। এই আসনে বিএনপি জয়ী হলে মাদক কারবারি, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের সোনারগাঁয়ের মাটিতে কোনো ঠাঁই হবে না।”
তিনি নারীদের নিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, নির্বাচিত হলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে কর্মক্ষেত্রে নারীদের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা হবে, যাতে তারা নির্বিঘ্নে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারেন। সাধারণ মানুষের জানমাল ও সম্মানের নিরাপত্তা নিশ্চিত করাই হবে তার রাজনীতির প্রধান লক্ষ্য বলেও জানান তিনি।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল সরকার ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন-অর-রশিদ মিঠু, যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু এবং বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন।
এছাড়া সোহেল রানা, সোহাগ ভূঁইয়াসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী গণসংযোগে অংশ নেন। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণসংযোগটি এক পর্যায়ে বিশাল জনসমাবেশে রূপ নেয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন