বগুড়ার ধুনট উপজেলা পৌর বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে গণজমায়েত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ধুনট পৌরসভার বাজাজ মোটরসাইকেল শোরুমের সামনে এ গণজমায়েত অনুষ্ঠিত হয়।
ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডলের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সানোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের সাবেক সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ধুনট-শেরপুর এলাকার বিএনপি নেতা, বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি ও শেরপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক রাশেদুজ্জামান উজ্জ্বল, পৌর যুবদল নেতা সোহেল, ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাদাত হোসেন মিলু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আল-আমিন, আবু মুসা, মাহমুদুল হাসান সুমন, পৌর ছাত্রদলের মোত্তালিব, তুহিন, সোহাগ, সাজ্জাদ হোসেন, হুমায়ুন কবিরসহ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রতীক। দীর্ঘদিন ধরে জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। জনগণ ঐক্যবদ্ধ হলে কোনো শক্তিই তাদের দমিয়ে রাখতে পারবে না।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতার রাজনীতি নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটাধিকার ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন