ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে হরিনা ১২ বিজিবির প্রেস ব্রিফিং

ইমরান হোসেন
ইমরান হোসেন বরকল উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে হরিনা ১২ বিজিবির প্রেস ব্রিফিং
প্রেস ব্রিফিং করেন,লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটি সেক্টরের অধীনস্থ বরকল হরিনা ১২ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী প্রেস ব্রিফিং করেন। 

বৃহস্পতিবার সকালে হরিনা ব্যাটালিয়ন (১২ বিজিবি) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এতে জানানো হয়, “বিজিবি হবে নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই মূল মন্ত্রকে ধারণ করে সদর দপ্তর বিজিবি ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।

ব্রিফিংয়ে জানানো হয়, রাঙ্গামাটি সেক্টরের আওতাধীন ০২টি জেলা ও ১২টি উপজেলায় অবস্থিত ০৩টি সংসদীয় আসনের মোট ৩৬৭টি ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে সর্বমোট ৪৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাঙ্গামাটি জেলার সদর উপজেলায় ৪১টি ভোটকেন্দ্রে ০৪ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

নির্বাচনের প্রস্তুতি হিসেবে ছোটহরিণা ব্যাটালিয়নে ১২ সপ্তাহের মূল প্রশিক্ষণ, ৪ সপ্তাহের সতেজকরণ প্রশিক্ষণ, ৪ সপ্তাহের পরিস্থিতিগত প্রশিক্ষণ অনুশীলন, ড্রোন প্রশিক্ষণ, নির্বাচনী মহড়া, রায়োট কন্ট্রোল প্রশিক্ষণ, বডি ওয়ার্ন ক্যামেরা ও মোবাইল ফোনের মাধ্যমে নজরদারি ব্যবস্থার প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি অমারণঘাতী অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ এবং ১২ বোর শটগান ফায়ারিং অনুশীলনও পরিচালনা করা হয়।

বরকল উপজেলায় ছোটহরিণা ব্যাটালিয়নের আওতাধীন ০২টি ইউনিয়নের ০৬টি ভোটকেন্দ্রে ০৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দুর্গম পার্বত্য এলাকা হওয়ায় পায়ে হাঁটা ও নৌপথের পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারির প্রস্তুতি নেওয়া হয়েছে। ব্যাটালিয়ন সদরে মনিটরিং সেল গঠন, এটিভি ও মোটরসাইকেল টহল এবং স্থানীয় হেডম্যান, কারবারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে।

এছাড়া রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) ৪টি উপজেলায় ৪৩টি ভোটকেন্দ্রে ১২ প্লাটুন, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) ৭টি উপজেলায় ২৬৭টি ভোটকেন্দ্রে ২০ প্লাটুন এবং বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি) ৩টি উপজেলায় ১০টি ভোটকেন্দ্রে ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করেছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন হরিনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী, ভারপ্রাপ্ত অপারেশন অফিসার ক্যাপ্টেন আসিফুর রহমান, সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা, পিএডিসি মোঃ সাকিব সায়েদসহ বরকল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, স্থানীয় হেডম্যান, কারবারি, ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন অব্যাহত রেখে রাঙ্গামাটি সেক্টরের সকল ব্যাটালিয়ন একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে হরিনা ১২ বিজিবির প্রেস ব্রিফিং

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ