ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা স্থিতিশীল রাখতে আলীকদম সেনা জোনের প্রস্তুতি সভা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

চৌধুরী মোহাম্মদ সুজন
চৌধুরী মোহাম্মদ সুজন
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা স্থিতিশীল রাখতে আলীকদম সেনা জোনের প্রস্তুতি সভা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্বত্য বান্দরবান জেলার আলীকদম ও লামা উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোনের উদ্যোগে এক বিশেষ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সভা এবং স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত লামা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলার নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি (অধিনায়ক, ৩১ বীর)।

সভায় আলীকদম ও লামা উপজেলার আওতাধীন সকল ভোটকেন্দ্রের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নির্বাচনকালীন সম্ভাব্য ঝুঁকি, চ্যালেঞ্জ মোকাবিলা, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, ভোটারদের নির্বিঘ্ন উপস্থিতি নিশ্চিতকরণ এবং ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে মতবিনিময় হয়।

সভায় আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক, সাব-জোন কমান্ডার, জোনাল স্টাফ অফিসার, আলীকদম ও লামা উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, বিজিবি, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি বাহিনীর প্রতিনিধিসহ নির্বাচন ও প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে জোন কমান্ডার স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা ও বিভিন্ন বাহিনীর সমন্বিত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জাতীয় সংসদ নির্বাচন একটি সংবিধান স্বীকৃত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যক্রম। এই নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়া দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে গণমাধ্যমের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ভৌগোলিক ও সামাজিক বাস্তবতা বিবেচনায় নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি। এ জন্য সাংবাদিকদের তথ্য যাচাই-বাছাই করে দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।

এ সময় জানানো হয়, নির্বাচন কমিশনের নির্দেশনা ও সরকারের নীতিমালার আলোকে নির্বাচনকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা স্থিতিশীল রাখতে আলীকদম সেনা জোনের প্রস্তুতি সভা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ