ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হরভজন সিংয়ের বিতর্কিত মন্তব্য

বাংলাদেশের পাশে থাকার নাটক করছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক :
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশের পাশে থাকার নাটক করছে পাকিস্তান
ভারতের সাবেক অফ স্পিনার হরভজন সিং।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন করার সিদ্ধান্তকে যৌক্তিকতার আলোতে দেখছেন না ভারতের সাবেক অফ স্পিনার হরভজন সিং। পাকিস্তানের এই সিদ্ধান্তকে তিনি ‘নাটক’ বলে অভিহিত করেছেন এবং প্রতিবেশি দেশটির কাছে সাহস দেখানোর চ্যালেঞ্জ জানিয়েছেন।

হরভজন নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘বাংলাদেশের পাশে থাকার অভিনয় করছে পাকিস্তান। এই সিদ্ধান্ত থেকে পাকিস্তানের কী লাভ হবে? এটি পুরোপুরি নাটক। যদি সত্যিই তারা সাহসী হয়, তাহলে নিজেদের সিদ্ধান্তে অটল থাকুক। দেখা যাক, তাদের আসল সাহস কতটুকু।’

তিনি অভিযোগ করেছেন, পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত সাধারণ মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। হরভজন প্রশ্ন তুলেছেন, ‘নিজেদের দেশের সেই সমর্থকদের কথা কী তারা ভেবেছে, যারা ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য অপেক্ষা করছে?’

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি মানেনি আইসিসি। এর ফলে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করেছে এবং তাদের জায়গায় স্কটল্যান্ডকে খেলার সুযোগ দেওয়া হয়েছে। এই সময় শুধুমাত্র পাকিস্তানই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। হরভজন প্রশ্ন করেছেন, ‘বাংলাদেশের ইস্যুতে পাকিস্তান কেন নিজেদের জড়াচ্ছে? আগে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ হয়েছে। যুদ্ধ পরিস্থিতিতেও তারা এশিয়া কাপে অংশ নিয়েছে, কারণ রাজস্ব ছাড়তে চায়নি। তখন দেশপ্রেম কোথায় ছিল?’

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাংলাদেশের পাশে থাকার নাটক করছে পাকিস্তান

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন করার সিদ্ধান্তকে যৌক্তিকতার আলোতে দেখছেন না ভারতের সাবেক অফ স্পিনার হরভজন সিং। পাকিস্তানের এই সিদ্ধান্তকে তিনি ‘নাটক’ বলে অভিহিত করেছেন এবং প্রতিবেশি দেশটির কাছে সাহস দেখানোর চ্যালেঞ্জ জানিয়েছেন।

হরভজন নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘বাংলাদেশের পাশে থাকার অভিনয় করছে পাকিস্তান। এই সিদ্ধান্ত থেকে পাকিস্তানের কী লাভ হবে? এটি পুরোপুরি নাটক। যদি সত্যিই তারা সাহসী হয়, তাহলে নিজেদের সিদ্ধান্তে অটল থাকুক। দেখা যাক, তাদের আসল সাহস কতটুকু।’

তিনি অভিযোগ করেছেন, পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত সাধারণ মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। হরভজন প্রশ্ন তুলেছেন, ‘নিজেদের দেশের সেই সমর্থকদের কথা কী তারা ভেবেছে, যারা ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য অপেক্ষা করছে?’

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি মানেনি আইসিসি। এর ফলে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করেছে এবং তাদের জায়গায় স্কটল্যান্ডকে খেলার সুযোগ দেওয়া হয়েছে। এই সময় শুধুমাত্র পাকিস্তানই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। হরভজন প্রশ্ন করেছেন, ‘বাংলাদেশের ইস্যুতে পাকিস্তান কেন নিজেদের জড়াচ্ছে? আগে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ হয়েছে। যুদ্ধ পরিস্থিতিতেও তারা এশিয়া কাপে অংশ নিয়েছে, কারণ রাজস্ব ছাড়তে চায়নি। তখন দেশপ্রেম কোথায় ছিল?’

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ