ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) জামায়াতে ইসলামীর কড়া সমালোচনা করে বলেছেন, যারা এই দলটিকে ইসলামী দল হিসেবে গণ্য করে, তারা মূলত বোকার স্বর্গে বাস করছে। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি বিকেলে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি দাবি করেন, তাঁর দল নির্বাচনী ইশতেহারে শরীয়তকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনার কথা স্পষ্ট করলেও জামায়াত তাদের ইশতেহারে কোথাও সুনির্দিষ্টভাবে ইসলামের কথা উল্লেখ করেনি।
বক্তব্যে চরমোনাই পীর ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, তাঁরা ইসলামের পক্ষে একটি শক্তিশালী অবস্থান গড়ার লক্ষ্যে কাজ শুরু করেছিলেন এবং অনেক ইসলামী দল শুরুতে তাঁদের সাথে ছিল। কিন্তু পরবর্তীতে জামায়াতসহ কিছু দল সেই প্রক্রিয়ায় ঢুকে পড়ে এবং সারাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত সাড়ার মাঝে ‘ক্ষমতা প্রেমিকরা’ হানা দেয়। তিনি অভিযোগ করেন যে, দেশপ্রেমিক বা ইসলামপ্রেমিক হওয়ার পরিবর্তে একটি গোষ্ঠী কেবল ক্ষমতার লালসায় বিভোর হয়ে পড়েছে।
মুফতি রেজাউল করীম আলেম-ওলামাদের প্রতি গুরুত্বারোপ করে বলেন, এই পবিত্র জমিনে ইসলাম থাকবে না তা হতে পারে না। তিনি দাবি করেন যে তাঁরা একা নন; আল্লাহ, আলেম সমাজ এবং সাধারণ ইসলামপ্রেমী মানুষ তাঁদের সাথেই রয়েছেন। ইসলামী আন্দোলন ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ আলমগীর হোসেনের সভাপতিত্বে এই জনসভায় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন