ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভয়ের সংস্কৃতি ভেঙে সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে: জামায়াত আমির শফিকুর রহমান

এম এ মতিন
এম এ মতিন Manda Upazila Correspondent
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

ভয়ের সংস্কৃতি ভেঙে সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে: জামায়াত আমির শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “কোনো পরিস্থিতিতেই যাঁরা মুসলমান নন, তাঁরা ভয়ের সংস্কৃতিতে থাকবে—এটা আমরা হতে দেব না। সেই ভয়ের সংস্কৃতিকে আমরা গুঁড়িয়ে একাকার করে দিতে চাই। এ দেশ আমাদের সকলের। সবাইকে নিয়েই আমরা চলব।”
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় নওগাঁ শহরের এটিম মাঠে নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে সব ধর্মের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে। সংখ্যালঘু অধিকার নিয়ে যারা অতীতে বেশি কথা বলেছেন, তাদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে জামায়াত আমির বলেন, “সাবেক ফ্যাসিস্ট সরকার গাইবান্দার সাহেবগঞ্জের সাঁওতাল পল্লীতে কী করেছে, আপনারা কি দেখেন নাই? তারা কি আমাদের ভাই-বোন না? তারা কি এ দেশের নাগরিক না?”
তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় এলে সকল নাগরিককে বুকে ধারণ করে এগিয়ে যাবে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা ও অধিকার রক্ষা করা হবে।
নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার অঙ্গীকার করে ডা. শফিকুর রহমান বলেন, “মায়েদের জন্য ঘরে, পথে ও কর্মস্থলে মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। কোনো জালিম সাহস করবে না নারী জাতির কারও দিকে কুদৃষ্টি দিতে।”
তিনি হুঁশিয়ার করে বলেন, নারীদের প্রতি হুমকি-ধামকি ও নির্যাতন বন্ধ না হলে জনগণ আবারও প্রতিরোধ গড়ে তুলবে। “মায়ের অপমান এ দেশের মানুষ কখনো সহ্য করবে না,” বলেন তিনি।
রাজনীতিতে বংশগত আধিপত্যের সমালোচনা করে জামায়াত আমির বলেন, “শুধু রাজার ছেলে রাজা হবে—এই ধারণা ভেঙে দিতে হবে। একজন রিকশাচালকের সন্তানও মেধা ও যোগ্যতায় দেশের প্রধানমন্ত্রী হতে পারে—সেই পরিবেশ আমরা তৈরি করব।”
চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “জামায়াত চাঁদাবাজি করে না, কাউকেও করতে দেবে না। ব্যাংক ডাকাত ও দুর্নীতিবাজদের কোনো আশ্রয় দেওয়া হবে না।”
নওগাঁকে উত্তরবঙ্গের কৃষির রাজধানী উল্লেখ করে তিনি বলেন, এ জেলার উন্নয়নে চারলেন সড়ক, সংরক্ষণাগার, ফল প্রসেসিং শিল্প ও পর্যটন শিল্প গড়ে তোলা হবে।
নওগাঁ জেলা জামায়াতের আমির ও নওগাঁ-৪ আসনের প্রার্থী খন্দকার আব্দুর রাকিবের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি ও নওগাঁ-৫ আসনের প্রার্থী আ স ম সায়েম, নওগাঁ-১ আসনের প্রার্থী মাহবুবুল আলম, নওগাঁ-২ আসনের প্রার্থী এনামুল হক, নওগাঁ-৩ আসনের প্রার্থী মাহফুজুর রহমান, নওগাঁ-৬ আসনের প্রার্থী খবিরুল ইসলাম, ডাকসুর জিএস এসএম ফরহাদ, ব্যারিস্টার শাহরিয়ার কবিরসহ নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভয়ের সংস্কৃতি ভেঙে সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে: জামায়াত আমির শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ