কুষ্টিয়া সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জনপ্রিয় বক্তা মুফতি আমির হামজার ভেরিফাইড ফেসবুক পেজটি অপসারণ করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি দুপুর সোয়া ২টার দিকে পেজটি অদৃশ্য হয়ে যায়। অপসারণের আগ মুহূর্ত পর্যন্ত পেজটিতে অনুসারীর সংখ্যা ছিল ৬ লাখ ৩৯ হাজার।
বৃহস্পতিবার বিকেলে মুফতি আমির হামজার আইটি টিম এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে যে, গত কয়েক দিন ধরে একটি সংঘবদ্ধ অপশক্তি পরিকল্পিতভাবে ভুয়া কপিরাইট স্ট্রাইক এবং সাইবার আক্রমণ চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় মেটা কর্তৃপক্ষ সাময়িকভাবে পেজটি অপসারণ করেছে। আইটি টিমের দাবি অনুযায়ী, এটি কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে নয়, বরং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ ও ভুয়া রিপোর্টিংয়ের ফল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আমির হামজার ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত মহল এই ন্যাক্কারজনক কাজটি করেছে। তবে তারা বিশ্বাস করে যে ফেসবুক থেকে পেজ সরিয়ে দিলেও মানুষের হৃদয় থেকে তাঁকে সরানো যাবে না। ইতোমধ্যে পেজটি পুনরুদ্ধারের জন্য মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে এবং প্রয়োজনীয় সকল তথ্য ও প্রমাণ উপস্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে। সমর্থকদের কোনো ধরনের গুজব বা ভুয়া আইডিতে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ করার অনুরোধ জানিয়েছে তাঁর আইটি টিম।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন