ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পিরোজপুরে জামায়াত আমিরের জনসভা আগামীকাল: শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর পরিবেশ

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

পিরোজপুরে জামায়াত আমিরের জনসভা আগামীকাল: শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর পরিবেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল শুক্রবার পিরোজপুরে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশকে ঘিরে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে।

জনসভাকে ঘিরে গত তিনদিন ধরে বিরামহীন কাজ চালিয়ে যাচ্ছেন প্রায় ৪০ জন কর্মী। সমাবেশের মূল আকর্ষণ হিসেবে দলের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার আদলে বিশাল একটি মঞ্চ নির্মাণ করা হয়েছে। সাউন্ড সিস্টেম, প্যান্ডেল এবং আলোকসজ্জাসহ আনুষঙ্গিক সব কারিগরি কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। মাঠের শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে জামায়াতের নিজস্ব কয়েকশ স্বেচ্ছাসেবক। পিরোজপুর জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, পিরোজপুরের সাতটি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা ও উপজেলাগুলো থেকে কর্মী-সমর্থকরা এই জনসভায় যোগ দেবেন। আয়োজকদের প্রত্যাশা, শুক্রবারের এই সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে, যা এই অঞ্চলের নির্বাচনী সমীকরণে বড় প্রভাব ফেলবে।

ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকলেও সমাবেশে আরও বক্তব্য দেবেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা আক্তার মিতুসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ। জনসভাকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরের প্রবেশপথগুলোতে তল্লাশি চৌকি বসানোর পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। এর আগে আজ বৃহস্পতিবার রাজশাহীর জনসভায় জামায়াত আমির দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার করেছেন, আগামীকাল পিরোজপুরের জনসভায় তিনি দক্ষিণবঙ্গের মানুষের জন্য বিশেষ কোনো ঘোষণা দেন কি না, সেদিকেই নজর রাখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

পিরোজপুরে জামায়াত আমিরের জনসভা আগামীকাল: শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর পরিবেশ

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল শুক্রবার পিরোজপুরে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশকে ঘিরে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে।

জনসভাকে ঘিরে গত তিনদিন ধরে বিরামহীন কাজ চালিয়ে যাচ্ছেন প্রায় ৪০ জন কর্মী। সমাবেশের মূল আকর্ষণ হিসেবে দলের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার আদলে বিশাল একটি মঞ্চ নির্মাণ করা হয়েছে। সাউন্ড সিস্টেম, প্যান্ডেল এবং আলোকসজ্জাসহ আনুষঙ্গিক সব কারিগরি কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। মাঠের শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে জামায়াতের নিজস্ব কয়েকশ স্বেচ্ছাসেবক। পিরোজপুর জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, পিরোজপুরের সাতটি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা ও উপজেলাগুলো থেকে কর্মী-সমর্থকরা এই জনসভায় যোগ দেবেন। আয়োজকদের প্রত্যাশা, শুক্রবারের এই সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে, যা এই অঞ্চলের নির্বাচনী সমীকরণে বড় প্রভাব ফেলবে।

ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকলেও সমাবেশে আরও বক্তব্য দেবেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা আক্তার মিতুসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ। জনসভাকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরের প্রবেশপথগুলোতে তল্লাশি চৌকি বসানোর পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। এর আগে আজ বৃহস্পতিবার রাজশাহীর জনসভায় জামায়াত আমির দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার করেছেন, আগামীকাল পিরোজপুরের জনসভায় তিনি দক্ষিণবঙ্গের মানুষের জন্য বিশেষ কোনো ঘোষণা দেন কি না, সেদিকেই নজর রাখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ