সিলেটে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে মধ্যরাতে সংঘর্ষ, জড়ায় পাঁচ গ্রামের মানুষ
সিলেটে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে মধ্যরাতে পাঁচ গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে নগরের তেমুখী এলাকায় সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এই সংঘর্ষে জড়ান পাঁচ গ্রামের বাসিন্দারা। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে তেমুখী এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী ইটপাটকেল নিক্ষেপসহ সংঘর্ষ চলতে থাকে। এ সময় সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
জালালাবাদ থানার পুলিশ জানায়, থানার আওতাধীন তেমুখী এলাকার পার্শ্ববর্তী কুমারগাঁও ও সাহেবেরগাঁও গ্রামের দুই কিশোরের কথা-কাটাকাটির জের ধরে প্রথমে সংঘর্ষ শুরু হয়। পরে কুমারগাঁও গ্রামের লোকজনের পক্ষে নাজিরেরগাঁও এবং সাহেবেরগাঁও গ্রামের লোকজনের পক্ষে ছড়ারগাঁও ও কালিরগাঁও গ্রামের বাসিন্দারা সংঘর্ষে যুক্ত হন। ফলে পাঁচ গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে সড়কে আবার যান চলাচল শুরু হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশসহ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শুরুর দিকে কেউ কেউ ঘটনাটিকে রাজনৈতিক সংঘর্ষ বলে দাবি করলেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি। মূলত শিশুদের ঝগড়াকে কেন্দ্র করেই দুই গ্রামের মানুষের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন