ঝালকাঠির রাজাপুরে হাঁস মার্কা প্রতীকের স্বতন্ত্র এমপি প্রার্থী মঈন ফিরোজীর নেতৃত্বে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলার বাইপাস মোড় নির্বাচনী কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাইপাস মোড় এসে শেষ হয়। মিছিল চলাকালে প্রার্থী মঈন ফিরোজী স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের সমর্থন কামনা করেন।
পরে পথসভায় ব্যারিস্টার মঈন ফিরোজী বলেন, নির্বাচনে জয়ী হয়ে জনগণের সেবা করার সুযোগ পেলে এলাকায় ক্ষুদ্র শিল্প গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব দূরীকরণে কাজ করবেন। তিনি বলেন, রাজাপুর-কাঁঠালিয়ার জনগণ সবসময় যোগ্য নেতৃত্বকে চিনে নিতে জানে এবং তারা কখনও ভুল সিদ্ধান্ত নেয়নি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামীতেও জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ মিছিলে উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শত শত নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। এসময় ব্যানার, ফেস্টুন, পোস্টার ও মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা হাঁস প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। র্যালিতে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো এলাকায় হাঁস প্রতীককে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন