বাসাবাড়ি বা অফিসে ইন্টারনেটের প্রাণভোমরা হলো ওয়াইফাই রাউটার। স্মার্টফোন বা ল্যাপটপ নিয়ে ব্যাপক মাতামাতি থাকলেও রাউটার সাধারণত ঘরের এক কোণে অবহেলিত অবস্থায় পড়ে থাকে। তবে প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে এবার আসতে চলেছে ওয়াইফাই-৮। আমেরিকান বিজ্ঞান ও প্রযুক্তি ম্যাগাজিন পপুলার মেকানিক্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াইফাই-৮ ইন্টারনেটের গতিকে রকেটের মতো বাড়িয়ে দেবে না, বরং ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতাকে আগের চেয়ে অনেক বেশি মসৃণ ও স্মার্ট করে তুলবে।
ওয়াইফাই প্রযুক্তির আগের সংস্করণগুলোতে মূলত সর্বোচ্চ গতি বা ডেটা আদান-প্রদানের হার বাড়ানোর দিকেই বেশি নজর দেওয়া হতো। কিন্তু ওয়াইফাই-৮ এর লক্ষ্য ভিন্ন। এটি মূলত একই সঙ্গে অনেকগুলো ডিভাইসে ইন্টারনেটের সক্ষমতা বাড়ানো এবং ল্যাগ কমানোর ওপর গুরুত্ব দিচ্ছে। ২০২৬ সালের শুরুর দিকে প্রযুক্তি মেলা সিইএস-এ আসুস জানিয়েছে, ওয়াইফাই-৮ এর সর্বোচ্চ গতি ওয়াইফাই-৭ এর মতোই প্রতি সেকেন্ডে ৪৬ গিগাবিটস থাকছে। তবে এটি অনেকগুলো ডিভাইসকে একসঙ্গে সামলানোর ক্ষেত্রে দ্বিগুণ পারফরম্যান্স নিশ্চিত করবে, যা গেমিং বা ভিডিও কলের ল্যাগ প্রায় ছয় ভাগের এক ভাগে নামিয়ে আনবে।
সহজ ভাষায় বলতে গেলে, রাউটারের ডেটা ব্যবহারের সময় যখন অনেকগুলো ডিভাইস একসঙ্গে চাপ তৈরি করে, তখন ওয়াইফাই-৮ সেই সিগন্যালগুলোকে আরও বুদ্ধিমান উপায়ে বণ্টন করতে পারবে। এটি আসবাবপত্র বা দেয়ালের কারণে সিগন্যালে তৈরি হওয়া বাধাও কার্যকরভাবে কাটিয়ে উঠতে সক্ষম। ফলে স্মার্ট হোম গ্যাজেট বা একাধিক ল্যাপটপ ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীরা অনেক বেশি নির্ভরযোগ্য সংযোগ পাবেন।
তবে এখনই এই প্রযুক্তি ব্যবহারের সুযোগ থাকছে না। বর্তমানে বাজারে কোনো ওয়াইফাই-৮ রাউটার নেই এবং ২০২৮ সালের আগে এটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসার সম্ভাবনাও কম। কারণ মার্কিন ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স বা আইইই ২০২৮ সালের আগে এর নিয়মকানুন চূড়ান্ত করবে না। বিশেষজ্ঞরা বলছেন, নতুন ওয়াইফাই আসার খবরে এখনই রাউটার পরিবর্তন করার প্রয়োজন নেই, কারণ বর্তমানের রাউটারগুলো আরও অনেক বছর অনায়াসে কাজ করবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন