ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কিডনিজনিত রোগে মারা গেছেন শেরপুর–৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী

আলহাজ্ব নুরুজ্জামান বাদল

অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর–৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নুরুজ্জামান বাদল জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ছিলেন।

পোস্টে উল্লেখ করা হয়, জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর–৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বাদল রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শেরপুর–১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের অফিসিয়াল ফেসইবুক  পোস্টে বলা হয়, কিডনি ট্রান্সপ্লান্টের সিদ্ধান্ত থাকলেও সংগঠন থেকে তাঁকে প্রার্থী নির্বাচিত করায় তিনি ডায়ালাইসিস করে চলছিলেন। নির্বাচনী মাঠে যেন কোনো কাজের ঘাটতি না হয়, সে জন্য রাতে সব কাজ শেষ করে ময়মনসিংহে গিয়ে ডায়ালাইসিস করতেন এবং সকালে ফিরে আসতেন। কিন্তু আজও ফিরলেন—তবে আনুগত্যের পরাকাষ্ঠা দেখিয়ে শেষ ফেরা ফিরেছেন।

আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

কিডনিজনিত রোগে মারা গেছেন শেরপুর–৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর–৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নুরুজ্জামান বাদল জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ছিলেন।

পোস্টে উল্লেখ করা হয়, জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর–৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বাদল রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শেরপুর–১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের অফিসিয়াল ফেসইবুক  পোস্টে বলা হয়, কিডনি ট্রান্সপ্লান্টের সিদ্ধান্ত থাকলেও সংগঠন থেকে তাঁকে প্রার্থী নির্বাচিত করায় তিনি ডায়ালাইসিস করে চলছিলেন। নির্বাচনী মাঠে যেন কোনো কাজের ঘাটতি না হয়, সে জন্য রাতে সব কাজ শেষ করে ময়মনসিংহে গিয়ে ডায়ালাইসিস করতেন এবং সকালে ফিরে আসতেন। কিন্তু আজও ফিরলেন—তবে আনুগত্যের পরাকাষ্ঠা দেখিয়ে শেষ ফেরা ফিরেছেন।

আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ