ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গণভোটে হ্যাঁ-এর বার্তা নিয়ে বোয়ালমারীতে ছাত্রশিবিরের মাঠপর্যায়ের কর্মসূচি

শেখ হাচান
শেখ হাচান ফরিদপুর জেলা প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

গণভোটে হ্যাঁ-এর বার্তা নিয়ে বোয়ালমারীতে ছাত্রশিবিরের মাঠপর্যায়ের কর্মসূচি
সংগৃহীত

রাষ্ট্রকাঠামো সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণের দাবিতে ফরিদপুরের বোয়ালমারীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বোয়ালমারী চৌরাস্তা থেকে শুরু হওয়া এই কর্মসূচি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় দোকানদার, পথচারী ও সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানানো হয়।

কর্মসূচির আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় ফরিদপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে জনগণ অন্যায় ও বৈষম্যপূর্ণ শাসনব্যবস্থার বিরুদ্ধে স্পষ্ট রায় দিয়েছে। তিনি বলেন, ইনসাফভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ন্যায্য রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রকাঠামো সংস্কার অপরিহার্য, আর এ লক্ষ্য অর্জনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই।

পথসভায় আরও বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক এইচআরডি সম্পাদক সৈয়দ সাজ্জাদ আলী। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যে ত্যাগ ও আত্মদান হয়েছে, তার যথার্থ মূল্যায়ন হবে রাষ্ট্রকাঠামো সংস্কার বাস্তবায়নের মধ্য দিয়ে। পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত পরিহার করে নতুন কাঠামোয় রাষ্ট্র পরিচালনার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।

তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক শক্তি প্রকাশ্যে এক অবস্থান নিলেও বাস্তবে ভিন্ন কৌশলে এগোচ্ছে, যা জনগণ গ্রহণ করবে না। দেশের মানুষ এখন সচেতন এবং তারা সত্য ও ন্যায়ের পক্ষেই অবস্থান নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ কর্মসূচিতে ফরিদপুর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি সালাউদ্দিন মোল্লাসহ জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

গণভোটে হ্যাঁ-এর বার্তা নিয়ে বোয়ালমারীতে ছাত্রশিবিরের মাঠপর্যায়ের কর্মসূচি

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রাষ্ট্রকাঠামো সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণের দাবিতে ফরিদপুরের বোয়ালমারীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বোয়ালমারী চৌরাস্তা থেকে শুরু হওয়া এই কর্মসূচি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় দোকানদার, পথচারী ও সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানানো হয়।

কর্মসূচির আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় ফরিদপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে জনগণ অন্যায় ও বৈষম্যপূর্ণ শাসনব্যবস্থার বিরুদ্ধে স্পষ্ট রায় দিয়েছে। তিনি বলেন, ইনসাফভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ন্যায্য রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রকাঠামো সংস্কার অপরিহার্য, আর এ লক্ষ্য অর্জনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই।

পথসভায় আরও বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক এইচআরডি সম্পাদক সৈয়দ সাজ্জাদ আলী। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যে ত্যাগ ও আত্মদান হয়েছে, তার যথার্থ মূল্যায়ন হবে রাষ্ট্রকাঠামো সংস্কার বাস্তবায়নের মধ্য দিয়ে। পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত পরিহার করে নতুন কাঠামোয় রাষ্ট্র পরিচালনার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।

তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক শক্তি প্রকাশ্যে এক অবস্থান নিলেও বাস্তবে ভিন্ন কৌশলে এগোচ্ছে, যা জনগণ গ্রহণ করবে না। দেশের মানুষ এখন সচেতন এবং তারা সত্য ও ন্যায়ের পক্ষেই অবস্থান নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ কর্মসূচিতে ফরিদপুর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি সালাউদ্দিন মোল্লাসহ জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ