নওগাঁ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় একাধিক সফল অভিযান পরিচালনা করেছে নওগাঁ জেলা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর থানা পুলিশ অনলাইন জুয়া সংক্রান্ত একটি বিশেষ অভিযানে জেলার অন্যতম প্রধান অনলাইন জুয়া হোতা মো. শোয়াইব মোল্লা (৩৫) কে গ্রেপ্তার করেছে। গতকাল বিকেলে নওগাঁ পৌরসভা এলাকার কাঁঠালতলী মোড় থেকে তাকে আটক করা হয়। তিনি নওগাঁ পৌরসভাধীন চকরামপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শোয়াইব মোল্লা দীর্ঘদিন ধরে সাইবার স্পেসে জুয়ার অ্যাপস তৈরি করে এবং বিভিন্ন দেশি ও বিদেশি অনলাইন সাইটের মাধ্যমে তরুণদের বিভ্রান্ত করে অনলাইন জুয়ার আয়োজন করে আসছিল। অভিযানের সময় তার কাছ থেকে অনলাইন জুয়া ও সাইবার অপরাধ সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে পুলিশ আরও কয়েকজন জুয়াড়ির নাম পেয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অন্যদিকে, পুলিশ সুপারের নির্দেশে মান্দা থানা পুলিশ পৃথক এক অভিযানে চোরাই মোটরসাইকেলসহ মোটরসাইকেল চোর চক্রের দুইজন সক্রিয় সদস্যকে আটক করেছে। ২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে মান্দা থানার মামলা নং ৩(২)/২০২৬, ধারা ৩৭৯ অনুযায়ী রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে মান্দা থানাধীন প্রসাদপুর খেয়াঘাট সংলগ্ন শুঁটকির মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো— সুব্রত কুমার দেবনাথ (২২), পিতা সুবল চন্দ্র দেবনাথ, সাং খুদিয়াডাঙ্গা এবং মো. মাহফুজুর রহমান ওরফে সবুজ (২৬), পিতা মো. সেকেন্দার আলী, সাং গাড়ীক্ষেত্র; উভয়ের থানা মান্দা, জেলা নওগাঁ। তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। যাচাই-বাছাই শেষে আদালতের নির্দেশক্রমে মোটরসাইকেলটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়াও নওগাঁ জেলার সার্বিক নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে জেলা পুলিশের পাশাপাশি যৌথ বাহিনী জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন এবং যৌথ নিরাপত্তা টহল কার্যক্রম জোরদার করেছে।
জেলা পুলিশ সূত্র জানায়, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন