বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, সীমান্তে শকুনদের আনাগোনা দেখা যাচ্ছে, যাদের বিরুদ্ধে অসংখ্য মামলার কারণে জেলখানায় থাকা উচিত, কিন্তু তারা কিভাবে ওসমান হাদির বাংলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের পর বাংলাদেশের মানুষের মনোভাব পরিবর্তিত হয়েছে, জনগণ দুঃসাহসী ও সচেতন হয়ে উঠেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ১০টায় মাদারীপুর-১ শিবচর আসনের নন্দকুমার ইন্সটিটিউশন মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক এ কথা বলেন।
তিনি সমালোচনা করে বলেন, বড় বড় রাজনৈতিক দল মনে করে তাদের বিরুদ্ধে কোনো বিপর্যয় হবে না, কিন্তু জুলাই বিপ্লব প্রমাণ করেছে, দেশের মানুষ স্বপ্ন দেখতে শিখেছে এবং বড় রাজনৈতিক নেতার উপস্থিতি ছাড়াই আন্দোলন করেছে।
মাওলানা মামুনুল হক বলেন, ২১৪ বছর ধরে এই দেশে শাসনের নামে জনগণ শোষিত হয়েছে। প্রথমে বিদেশি শাসক দ্বারা, তারপর দেশীয় শাসকদের দ্বারা। স্বাধীনতার পরও মানুষের শোষণ থামেনি, শুধু শাসকের ধরণ বদলেছে। তিনি জোর দিয়ে বলেন, এবার জনগণ লুটপাট, দুর্নীতি ও গুণ্ডামি-রাজনীতিকে প্রত্যাখ্যান করবে। তাই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষ ভোটের অধিকার ও ভাতের অধিকার ফিরিয়ে আনার জন্য একত্র হচ্ছে।
সমাবেশে শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সরোয়ার হোসেন মৃধা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদারীপুর-১ আসনের ১১ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী সাঈদ উদ্দিন আহমাদ হানজালা, জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা আমীর মাওলানা মোখলেসুর রহমান এবং অন্যান্য ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন