ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশের আমন্ত্রণ, এখনও সাড়া দেয়নি ভারত

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশের আমন্ত্রণ, এখনও সাড়া দেয়নি ভারত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর গণভোট পর্যবেক্ষণের জন্য ভারতকে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। আগামী ১২ ফেব্রুয়ারি দেশে একযোগে সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্যান্য দেশের পাশাপাশি ভারতকেও এই আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ভারত পর্যবেক্ষক দল পাঠাবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি নয়াদিল্লি।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে, এখন পর্যন্ত মোট ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্যে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)সহ ছয়টি আন্তর্জাতিক সংস্থা অন্তত ৬৩ জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, ১৬টি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত ৩২ জন ব্যক্তি পর্যবেক্ষক হিসেবেও নির্বাচনে উপস্থিত থাকবেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে জানানো হয়, এবারের নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। ওই নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে সীমিত। পরবর্তী সময়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৮ জন, দশম নির্বাচনে ১২৫ জন এবং নবম জাতীয় সংসদ নির্বাচনে মাত্র চারজন আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশ নিয়েছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশের আমন্ত্রণ, এখনও সাড়া দেয়নি ভারত

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর গণভোট পর্যবেক্ষণের জন্য ভারতকে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। আগামী ১২ ফেব্রুয়ারি দেশে একযোগে সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্যান্য দেশের পাশাপাশি ভারতকেও এই আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ভারত পর্যবেক্ষক দল পাঠাবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি নয়াদিল্লি।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে, এখন পর্যন্ত মোট ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্যে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)সহ ছয়টি আন্তর্জাতিক সংস্থা অন্তত ৬৩ জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, ১৬টি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত ৩২ জন ব্যক্তি পর্যবেক্ষক হিসেবেও নির্বাচনে উপস্থিত থাকবেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে জানানো হয়, এবারের নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। ওই নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে সীমিত। পরবর্তী সময়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৮ জন, দশম নির্বাচনে ১২৫ জন এবং নবম জাতীয় সংসদ নির্বাচনে মাত্র চারজন আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশ নিয়েছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ