আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। এই ঘোষণার পরপরই বিষয়টি নিয়ে জরুরি বোর্ড সভা ডেকেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসির এই জরুরি সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। সেখানে পাকিস্তানের সিদ্ধান্তের প্রভাব এবং সম্ভাব্য শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে। আইসিসির সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার।
সূচি অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের। তবে পাকিস্তান সরকার গতকাল দেওয়া এক বিবৃতিতে জানায়, জাতীয় দল পুরো টুর্নামেন্টে অংশগ্রহণ করলেও ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না।
সরকারি বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তান ক্রিকেট দলকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল অংশ নেবে না।’
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও সরকারের এই সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তান দলের অধিনায়ক সালমান আলি আঘা। তিনি বলেন, ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে ক্রিকেটারদের কোনো মতামত নেওয়া হয়নি। তবে বোর্ড ও সরকারের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন তারা।
সালমান আলি আঘা বলেন, ‘আমরা বিশ্বকাপে যাচ্ছি। ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত আমাদের নয়। এ বিষয়ে আমাদের কিছু করার নেই। সরকার ও বোর্ড যা সিদ্ধান্ত নেবে, আমাদের সেটাই মানতে হবে।’
আইসিসির জরুরি সভায় কী সিদ্ধান্ত আসে, সেটির দিকে এখন তাকিয়ে আছে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন