নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে অদ্য পহেলা ফেব্রুয়ারি ২০২৬ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে।
অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে ডিবি পুলিশ জানতে পারে যে, নওগাঁ সদর উপজেলার পাড় নওগাঁ এলাকায় জনৈক আলিমের পরিত্যক্ত বাড়ির সামনে একজন ব্যক্তি ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিবি পুলিশ সন্দেহভাজন পারভেজ (২৮), পিতা মামুন, গ্রাম—পাড় নওগাঁ মণ্ডলপাড়া, থানা ও জেলা—নওগাঁকে দেহ তল্লাশি করে। তল্লাশিকালে তার পকেটে থাকা একটি সিগারেটের প্যাকেটের ভেতর থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
একই দিনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁ পুলিশ লাইন্সের ড্রিলশেডে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারে একটি গুরুত্বপূর্ণ দিবব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে বডি-ওর্ন ক্যামেরা বিষয়ে অভিজ্ঞ চারজন প্রশিক্ষক অংশগ্রহণ করেন। তাঁরা ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত অফিসার ও ফোর্সদের বডি-ওর্ন (অনলাইন) ক্যামেরা চালু ও ব্যবহার পদ্ধতি, রেকর্ডিং ও ডাটা সংরক্ষণ, প্রযুক্তিগত ত্রুটি সমাধান, দায়িত্ব পালনের সময় আইনগত ও নৈতিক বিষয়াবলি এবং বাস্তব পরিস্থিতিতে ক্যামেরার কার্যকর ব্যবহার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণ কার্যক্রমকে আরও কার্যকর ও মানসম্মত করতে পুলিশ টেলিকম হতে প্রেরিত তদারকি অফিসার এবং রেঞ্জে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অনলাইন জুম প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি প্রশিক্ষণ পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মনিরুল ইসলাম।
এছাড়াও ১ ফেব্রুয়ারি নওগাঁ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণের লক্ষ্যে পুলিশ সুপার মহোদয় আত্রাই থানা এলাকার প্রত্যন্ত অঞ্চলে পায়ে হেঁটে সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তিনি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানসমূহের টহল কার্যক্রম পর্যালোচনা করেন এবং দায়িত্বরত অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, টহল জোরদার, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার মহোদয় বলেন, নওগাঁ জেলায় একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে এবং জনগণের জানমাল রক্ষায় পুলিশ সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
অপরদিকে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের নির্দেশে সান্তাহার রেলস্টেশন থেকে নওগাঁ অভিমুখী সড়কে ভোররাত ৩টা থেকে সকাল ৫টা পর্যন্ত জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এই কার্যক্রম বেশ কিছুদিন ধরে নিয়মিতভাবে চলমান রয়েছে।
এদিকে নওগাঁ সদর থানা পুলিশের পৃথক অভিযানে চকরামচন্দ্র এলাকা (নওগাঁ পৌরসভা) থেকে ৮৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীর প্রতি অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। যে কোনো প্রয়োজনে জনগণকে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ করা হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন