ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

স্বাস্থ্যখাতে যুগান্তকারী নিয়োগ

৪৮তম বিশেষ বিসিএসে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক

স্বাস্থ্য ডেস্ক :
স্বাস্থ্য ডেস্ক :
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

৪৮তম বিশেষ বিসিএসে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
চিত্র : সংগৃহীত

দেশের সরকারি স্বাস্থ্য খাতে বড় সংযোজন হিসেবে ৪৮তম (বিশেষ) বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মাধ্যমে নবনিয়োগপ্রাপ্ত ৩ হাজার ২৬৩ জন চিকিৎসক আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। আজ তাদের যোগদানের মধ্য দিয়ে সরকারি স্বাস্থ্যসেবায় একযোগে বিপুল সংখ্যক চিকিৎসক যুক্ত হলো।

সরকারের প্রত্যাশা, এই নতুন চিকিৎসকদের অন্তর্ভুক্তির ফলে বিশেষ করে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আসবে।

নবনিযুক্ত চিকিৎসকদের যোগদান উপলক্ষে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যোগদানকারীদের মধ্যে ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন এবং ২৭৯ জন সহকারী ডেন্টাল সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, স্বল্প সময়ের মধ্যে এত বড় সংখ্যক চিকিৎসক নিয়োগ দেশের স্বাস্থ্য খাতে একটি যুগান্তকারী ঘটনা। অন্তর্বর্তী সরকারের আমলেই পদসৃজন থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে আজ যোগদান কার্যক্রম শেষ হয়েছে।

তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নবনিযুক্ত চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নিয়োগের মাধ্যমে উপজেলা পর্যায়ে দীর্ঘদিনের চিকিৎসক সংকট অনেকটাই কাটবে বলে সরকার আশা করছে।

পদায়ন প্রসঙ্গে অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, নবনিযুক্ত চিকিৎসকদের মেধা ও মানবিকতার সমন্বয়ের ভিত্তিতে পদায়ন করা হবে। দম্পতি চিকিৎসক বা যাদের স্বামী কিংবা স্ত্রী সরকারি চাকরিতে কর্মরত, তাদের একই এলাকায় পদায়নে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি যাদের দুরারোধ্য কোনো রোগ রয়েছে, তাদের ক্ষেত্রেও বিশেষ বিবেচনা করা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, পদায়ন পুরোপুরি মেধাভিত্তিক হবে, তবে সেই মেধার সঙ্গে মানবিক উপাদানও যুক্ত থাকবে। ন্যায্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন এই নিয়োগের ফলে উপজেলা পর্যায়ের স্বাস্থ্য ব্যবস্থায় দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর। তারা নবনিযুক্ত চিকিৎসকদের সরকারি স্বাস্থ্যসেবায় যুক্ত হওয়ার জন্য অভিনন্দন জানান।

এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম যোগদান কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি সম্পর্কে অবহিত হন।

সংশ্লিষ্টদের মতে, সরকারি স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে চলমান জনবল সংকট নিরসনে ৪৮তম বিশেষ বিসিএস একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই নিয়োগ কার্যকরভাবে বাস্তবায়িত হলে প্রান্তিক পর্যায়ে চিকিৎসাসেবার মান ও প্রবেশাধিকার—উভয়ই উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

৪৮তম বিশেষ বিসিএসে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ