ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ট্রেনে টিকিট বাণিজ্যের অভিযোগ

টিকিট ছাড়াই যাত্রী বহন, বরখাস্ত ৩ কর্মী

বিশেষ প্রতিনিধি :
বিশেষ প্রতিনিধি :
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

টিকিট ছাড়াই যাত্রী বহন, বরখাস্ত ৩ কর্মী
চিত্র : প্রতিকী

টিকিটহীন যাত্রীদের কাছ থেকে অর্থ নিয়ে অবৈধভাবে ট্রেন ভ্রমণের সুযোগ করে দেওয়ার অভিযোগে বাংলাদেশ রেলওয়ের তিন কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রেলওয়ের পূর্বাঞ্চলীয় চিফ কমার্শিয়াল ম্যানেজারের সই করা আদেশে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

রোববার (১ ফেব্রুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলওয়ে সূত্র জানায়, গত ১৮ জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘মহানগর প্রভাতী এক্সপ্রেস’ (৭০৪) ট্রেনের একটি কোচে দায়িত্বে ছিলেন স্টুয়ার্ড মো. আরিফ, স্টুয়ার্ড ম্যানেজার মো. জুয়েল রানা এবং কন্ডাক্টর গার্ড মো. মোস্তাফিজুর রহমান লিমন। অভিযোগ রয়েছে, তারা টাকার বিনিময়ে কয়েকজন যাত্রীকে টিকিট ছাড়াই ট্রেনে ভ্রমণের সুযোগ করে দেন।

পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত অভিযোগ ছড়িয়ে পড়লে রেলওয়ে কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত শুরু করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত তিন কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ৩১ জানুয়ারি বরখাস্তের আদেশ জারি করা হয়েছে। বিষয়টি বর্তমানে অধিকতর তদন্তাধীন রয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

টিকিট ছাড়াই যাত্রী বহন, বরখাস্ত ৩ কর্মী

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

টিকিটহীন যাত্রীদের কাছ থেকে অর্থ নিয়ে অবৈধভাবে ট্রেন ভ্রমণের সুযোগ করে দেওয়ার অভিযোগে বাংলাদেশ রেলওয়ের তিন কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রেলওয়ের পূর্বাঞ্চলীয় চিফ কমার্শিয়াল ম্যানেজারের সই করা আদেশে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

রোববার (১ ফেব্রুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলওয়ে সূত্র জানায়, গত ১৮ জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘মহানগর প্রভাতী এক্সপ্রেস’ (৭০৪) ট্রেনের একটি কোচে দায়িত্বে ছিলেন স্টুয়ার্ড মো. আরিফ, স্টুয়ার্ড ম্যানেজার মো. জুয়েল রানা এবং কন্ডাক্টর গার্ড মো. মোস্তাফিজুর রহমান লিমন। অভিযোগ রয়েছে, তারা টাকার বিনিময়ে কয়েকজন যাত্রীকে টিকিট ছাড়াই ট্রেনে ভ্রমণের সুযোগ করে দেন।

পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত অভিযোগ ছড়িয়ে পড়লে রেলওয়ে কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত শুরু করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত তিন কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ৩১ জানুয়ারি বরখাস্তের আদেশ জারি করা হয়েছে। বিষয়টি বর্তমানে অধিকতর তদন্তাধীন রয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ