সারাদেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রবিবার ভোর ৪টা ৩২ মিনিটে এই ভূকম্পনটি আঘাত হানে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক শূন্য। ঢাকা থেকে ২০৮ কিলোমিটার উত্তর-পূর্বে সিলেট জেলাকে এর উৎপত্তিস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ৩ দশমিক শূন্য মাত্রার এই কম্পনটি মৃদু শ্রেণির। এর অবস্থান ছিল অক্ষাংশ ২৪.৮৫° উত্তর এবং দ্রাঘিমাংশ ৯২.০৭° পূর্বে। অন্যদিকে ভারতের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, এই ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার এবং এটি ভারতের ত্রিপুরার আমারপুর থেকে ১৫৩ কিলোমিটার উত্তর-উত্তরপূর্ব দিকে অবস্থিত ছিল।
উল্লেখ্য যে, গত বছরের নভেম্বর মাসেও নরসিংদী ও ঢাকাকে কেন্দ্রস্থল করে কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়েছিল। বিশেষ করে ২২ নভেম্বর সন্ধ্যায় মাত্র এক সেকেন্ডের ব্যবধানে দুইবার ভূকম্পন হওয়ার ঘটনা দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছিল। আজকের ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন