বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ রবিবার নির্বাচনী জনসভায় অংশ নিতে শেরপুর ও জামালপুর জেলা সফর করছেন। সফরের শুরুতে তিনি শেরপুরের শ্রীবরদীতে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করবেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানাবেন। মাওলানা রেজাউল করিম গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতীতে নির্বাচনী অনুষ্ঠান চলাকালে এক সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পারিবারিক সাক্ষাৎ ও জিয়ারত শেষে জামায়াত আমির শেরপুর জেলা শহরে আয়োজিত একটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এরপর দুপুর সাড়ে ১২টায় তিনি জামালপুর শহরের সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরেকটি বিশাল জনসভায় অংশ নেবেন। জামালপুর জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই জনসভায় তিনি সমসাময়িক জাতীয় রাজনীতি, গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
ঢাকার বাইরের কর্মসূচিগুলো শেষ করে ডা. শফিকুর রহমান আজ বিকেলেই রাজধানীতে ফিরে আসবেন। এরপর বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত তিনি নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনে ব্যাপক গণসংযোগ ও একাধিক পথসভায় অংশ নেবেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে। তার এই সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট জেলাগুলোতে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন