ঢাকা-৫ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব নবী উল্লাহ নবীর পক্ষে নির্বাচনী প্রচারণা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। শনিবার বিকেলে ডেমরার বড়ভাঙা এলাকা থেকে শুরু হওয়া এক বিশাল গণসংযোগ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও চীফ নির্বাচনী এজেন্ট ফেরদৌস হোসেন রনির নেতৃত্বে আয়োজিত এই গণসংযোগ কর্মসূচি ডেমরার বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বিস্তৃত হয়। বিকেল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ করেন। একই সঙ্গে তারা সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।
এ সময় ফেরদৌস হোসেন রনি স্থানীয় ভোটারদের খোঁজখবর নেন এবং ডেমরা এলাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা ও জনদুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন। স্থানীয়রা জলাবদ্ধতা, তীব্র গ্যাস সংকট, বিশুদ্ধ পানির অভাব, ভাঙাচোরা সড়ক ও অব্যবস্থাপনার কথা তুলে ধরেন।
গণসংযোগকালে আয়োজিত পথসভায় ফেরদৌস হোসেন রনি বলেন,
“ঢাকা-৫ আসনের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। জলাবদ্ধতা, তীব্র গ্যাস সংকট, বিশুদ্ধ পানির অভাব এবং ভাঙাচোরা সড়কের কারণে জনজীবন আজ দুর্বিষহ হয়ে উঠেছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে জনগণের প্রতিনিধিত্বশীল ও জবাবদিহিমূলক নেতৃত্ব অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীকের বিজয় মানেই একটি পরিকল্পিত, বাসযোগ্য ও জনবান্ধব ঢাকা-৫ গড়ে তোলা। জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্রকে শক্তিশালী করাই বিএনপির মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
গণসংযোগ চলাকালে স্থানীয় বাসিন্দারাও তাদের প্রত্যাশার কথা জানান। অনেক ভোটার বলেন, তারা এমন জনপ্রতিনিধি চান যিনি শুধু নির্বাচনের সময় নয়, বরং সারা বছরই জনগণের সুখে-দুঃখে পাশে থাকবেন। প্রচারণাকালে অনেক সাধারণ ভোটারকে পরিবর্তনের প্রত্যাশায় ধানের শীষ প্রতীকের প্রতি প্রকাশ্যে সমর্থন জানাতে দেখা যায়।
গণসংযোগে অংশ নেওয়া বিএনপি নেতাকর্মীরা দাবি করেন, ঢাকা-৫ আসনে ধানের শীষের পক্ষে ইতোমধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা শেষ মুহূর্ত পর্যন্ত সক্রিয় থাকবেন।
কর্মসূচি শেষে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, ডেমরাসহ পুরো ঢাকা-৫ এলাকায় ধানের শীষের প্রতি জনসমর্থন দিন দিন আরও শক্তিশালী হচ্ছে, যা নির্বাচনের ফলাফলে ইতিবাচক প্রভাব ফেলবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন