ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাংলাদেশ নির্বাচনে বিশ্বসংস্থার নজরদারি

নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

বিশেষ প্রতিনিধি :
বিশেষ প্রতিনিধি :
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬

নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ (ন্যাশনাল চার্টার) বিষয়ে গণভোট পর্যবেক্ষণে এখন পর্যন্ত ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষকের আগমন নিশ্চিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এই সংখ্যা ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি।

প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। ফলে পর্যবেক্ষকদের তালিকায় যুক্ত হচ্ছে প্রভাবশালী বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ।

জানানো হয়, ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-সহ ছয়টি আন্তর্জাতিক সংস্থা অন্তত ৬৩ জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, ১৬টি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত মোট ৩২ জন ব্যক্তি পর্যবেক্ষক হিসেবেও নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে অংশ নেবেন।

পরিসংখ্যান অনুযায়ী, আগের নির্বাচনগুলোর তুলনায় এবার আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ১২তম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন ১৫৮ জন, ১১তম নির্বাচনে ১২৫ জন এবং ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ছিলেন মাত্র চারজন আন্তর্জাতিক পর্যবেক্ষক।

ওআইসির দুই সদস্যের পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন সংস্থাটির নির্বাচন পর্যবেক্ষণ ইউনিটের প্রধান শাকির মাহমুদ বান্দার। এছাড়া এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল) থেকে ২৮ জন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে ২৫ জন, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) থেকে সাতজন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) থেকে একজন পর্যবেক্ষক নির্বাচনে আসবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভয়েস ফর জাস্টিস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, এসএনএএস আফ্রিকা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এবং পোলিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রতিনিধিত্বকারী ৩২ জন ব্যক্তি পর্যবেক্ষক হিসেবেও নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সফর সমন্বয়ের দায়িত্বে থাকা সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়তে পারে। আমন্ত্রণ জানানো কয়েকটি দেশ এখনো তাদের প্রতিনিধিদের নাম নিশ্চিত করেনি।

যেসব দেশ এখনো প্রতিনিধি চূড়ান্ত করেনি, সেগুলোর মধ্যে রয়েছে ভারত, নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিসর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া ও রোমানিয়া। এ ছাড়া দক্ষিণ এশিয়ার নির্বাচন ব্যবস্থাপনা সংস্থাগুলোর ফোরাম ফেমবোসা শিগগিরই তাদের পর্যবেক্ষকদের নাম ঘোষণা করতে পারে।

এবারের নির্বাচনে ৫০টির বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে প্রায় দুই হাজার প্রার্থী দেশের ৩০০টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোট।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ