বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, যারা আল্লাহর বিধান বা আইন রাষ্ট্রীয়ভাবে কার্যকর করতে রাজি নয়, পবিত্র কুরআনের পরিভাষায় তারা শয়তানের দল। শনিবার সকালে জয়পুরহাটের ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। জয়পুরহাট-০২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজের সমর্থনে এই সভার আয়োজন করা হয়।
অধ্যাপক মুজিবুর রহমান তার বক্তব্যে পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এমন একটি দল থাকতে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে এবং সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করবে। যারা এই আদর্শ নিয়ে আল্লাহর আইন চালু করতে চায়, তারাই আল্লাহর দল। এর বিপরীতে যারা আল্লাহর বিধানের তোয়াক্কা করে না, তারা যে নামেই পরিচিত হোক না কেন, তাদের অবস্থান শয়তানের দলে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, দেশে ন্যায়বিচার ও ইনসাফ কায়েম করতে হলে আল্লাহর আইনের বিকল্প নেই। তিনি জয়পুরহাট-০১ ও ০২ আসনসহ সারাদেশে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করার জন্য দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বিশ্বাস করেন, কেবল সৎ ও খোদাভীরু নেতৃত্বই একটি সুন্দর ও দুর্নীতিমুক্ত সমাজ উপহার দিতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-০১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ফজলুর রহমান সাঈদসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানান।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন