আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৫ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব নবী উল্লাহ নবী ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) ডেমরা থানাধীন ৬৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন।
গণসংযোগকালে নবী উল্লাহ নবী সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকাবাসীর দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা ও জনদুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় স্থানীয় বাসিন্দারা নাগরিক সুযোগ-সুবিধার ঘাটতি, জলাবদ্ধতা, গ্যাস ও বিশুদ্ধ পানির সংকটসহ বিভিন্ন সমস্যার কথা প্রার্থীর সামনে তুলে ধরেন। অনেকেই স্থানীয় প্রশাসনের অবহেলার অভিযোগ করে দ্রুত সমাধানের দাবি জানান।
গণসংযোগে বক্তব্য রাখতে গিয়ে আলহাজ্ব নবী উল্লাহ নবী বলেন, “ঢাকা-৫ এলাকার মানুষ দীর্ঘদিন ধরে মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। জলাবদ্ধতা, গ্যাস সংকট, বিশুদ্ধ পানির অভাব ও ভাঙাচোরা রাস্তাঘাট এখানকার মানুষের নিত্যদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অপরিকল্পিত নগর ব্যবস্থাপনার কারণে সাধারণ জনগণ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে।”
তিনি আরও বলেন, “জনগণ যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে অগ্রাধিকার ভিত্তিতে এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। বিএনপি সবসময় জনগণের অধিকার ও ভোটাধিকার রক্ষায় রাজপথে ছিল এবং থাকবে। আমি নির্বাচিত হলে ঢাকা-৫ এলাকাকে একটি আধুনিক, সন্ত্রাস ও মাদকমুক্ত এবং কর্মসংস্থানবান্ধব জনপদ হিসেবে গড়ে তুলব।”
গণসংযোগ কর্মসূচিতে নবী উল্লাহ নবীর সঙ্গে উপস্থিত ছিলেন ডেমরা থানা যুবদলের সভাপতি প্রার্থী আজিজুল হক আজিজ। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।
এ সময় স্থানীয় বাসিন্দারা বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। গণসংযোগকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ ও নির্বাচনী আমেজ লক্ষ্য করা যায়। উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে ধানের শীষের পক্ষে বড় ধরনের গণজোয়ার সৃষ্টি হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন