ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৪০ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬

অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৪০ কর্মকর্তা

সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৪০ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।

এতে আরও উল্লেখ করা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ষষ্ঠ গ্রেডে (৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা) অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৪০ কর্মকর্তা

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৪০ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।

এতে আরও উল্লেখ করা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ষষ্ঠ গ্রেডে (৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা) অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ