মাগুরার শালিখায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ বিএনপি ও যুবদলের দুই নেতাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার আড়পাড়া এলাকায় নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়ন এবং তার ভাই জেলা বিএনপির সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি ছাড়াও দেশীয় ধারালো চাপাতি, চাকু, গাছিদা এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ জানিয়েছেন যে গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয় এবং পরে সেনাবাহিনী আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করেছে। উদ্ধারকৃত সব মালামাল জব্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য যে আটক নয়নুজ্জামান নয়নকে গত বছরের সেপ্টেম্বর মাসে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে মাত্র কয়েক দিন আগে গত ২৪ জানুয়ারি কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে তার সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পদে পুনর্বহাল করা হয়। এই গ্রেফতারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন