ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১০ মাদক পাচারকারী আটক

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১০ মাদক পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১০ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেন।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে টেকনাফের নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ডের একটি দল। অভিযান চলাকালে দুটি সন্দেহজনক কাঠের বোট থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে বোট থেকে ২৫ হাজার পিস ইয়াবা এবং নগদ ২৮ হাজার টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা।

কোস্ট গার্ড জানায় যে জব্দকৃত আলামত এবং আটককৃত ১০ পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী এই ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১০ মাদক পাচারকারী আটক

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১০ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেন।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে টেকনাফের নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ডের একটি দল। অভিযান চলাকালে দুটি সন্দেহজনক কাঠের বোট থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে বোট থেকে ২৫ হাজার পিস ইয়াবা এবং নগদ ২৮ হাজার টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা।

কোস্ট গার্ড জানায় যে জব্দকৃত আলামত এবং আটককৃত ১০ পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী এই ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ