ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশিসহ ২১৮ অবৈধ অভিবাসী আটক

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬

মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশিসহ ২১৮ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার কুয়ালালামপুরের চেরাস এলাকার তামান এমাসে পরিচালিত সমন্বিত ‘অপস সাপু’ অভিযানে ৫৬ বাংলাদেশিসহ ২১৮ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এই অভিযানটি রাজধানীর একটি বাণিজ্যিক এলাকা ও পার্শ্ববর্তী আবাসিক স্থানে চালানো হয়। আটককৃতদের মধ্যে মিয়ানমারের ৭৮ জন, বাংলাদেশের ৫৬ জন, ইন্দোনেশিয়ার ৪৪ জন, নাইজেরিয়ার ১২ জন, নেপালের ১০ জন, ভারতের ৫ জন, শ্রীলঙ্কার ৪ জন এবং অন্যান্য দেশের ৯ জন নাগরিক রয়েছেন।

অভিযানটি পরিচালনার ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি হিসেবে ড্রোন ও তাপ শনাক্তকারী (হিট সেন্সর) ব্যবহার করা হয়। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ওই এলাকায় বিদেশি নাগরিকদের আধিপত্য ও অবৈধ অবস্থানের অভিযোগ এবং গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই বিশেষ অভিযানটি চালানো হয়। অভিযানে পুত্রাজায়া ইমিগ্রেশন সদর দপ্তরসহ নেগেরি সেম্বিলান ও পেরাক রাজ্যের মোট ২৭৯ জন কর্মকর্তা এবং জাতীয় নিবন্ধন বিভাগের (জেপিএন) ১০ জন কর্মকর্তা অংশ নেন। পুরো অভিযানের নেতৃত্বে ছিলেন ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি।

অভিযান চলাকালে মোট ১ হাজার ৮৭ জনকে তল্লাশি করা হয়, যার মধ্যে ২ থেকে ৫৩ বছর বয়সী ২১৮ জন বিদেশি নাগরিককে বিভিন্ন ইমিগ্রেশন অপরাধে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ পরিচয়পত্র না থাকা, পাসের শর্ত লঙ্ঘন, নির্ধারিত সময়ের বেশি অবস্থান এবং অস্বীকৃত পরিচয়পত্র বহনসহ ইমিগ্রেশন আইনের একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযান চলাকালে অনেকে ভবনের ছাদে বা সিলিংয়ের ওপর লুকিয়ে পালানোর চেষ্টা করলেও হিট সেন্সরযুক্ত ড্রোনের মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করা হয়। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের শনাক্ত করে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে এ ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশিসহ ২১৮ অবৈধ অভিবাসী আটক

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ