রাজধানীসহ সারাদেশে প্রতিদিন বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি পালন করে থাকে। বিশেষ করে নির্বাচনের এই সময়ে এসব কর্মসূচির কারণে জনজীবনে স্থবিরতা ও যানজট তৈরি হয়। বিড়ম্বনা এড়াতে ঘর থেকে বের হওয়ার আগে আজকের গুরুত্বপূর্ণ কর্মসূচির তালিকাটি দেখে নেওয়া প্রয়োজন।
আজ শুক্রবার দুপুর ২টায় রংপুরের ঈদগাহ ময়দানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে জনসভা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর আগে বেলা ১১টায় গুলশানে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। অন্যদিকে ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন সকাল ১০টা থেকে পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় দিনব্যাপী নির্বাচনী প্রচারণা চালাবেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ থেকে চট্টগ্রাম বিভাগে প্রচার সফর শুরু করছেন। তিনি সকালে ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে জনসভার মাধ্যমে কর্মসূচি শুরু করবেন। এরপর বেলা ১১টায় নোয়াখালী, বিকেলে লক্ষ্মীপুর এবং সন্ধ্যায় লাকসাম ও কুমিল্লায় পৃথক নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি।
ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাহিদ ইসলাম আজ সকাল থেকেই আফতাবনগর, আনন্দনগর ও মেরুল বাড্ডা এলাকায় গণসংযোগ ও পথসভা করবেন। বেলা সাড়ে ১১টার দিকে তিনি বিভিন্ন ধর্মীয় উপাসনালয় পরিদর্শন করবেন এবং মেরুল মসজিদে জুমার নামাজ আদায় করবেন। বিকেল ৩টায় গুলশানের হোটেল লেকশোরে তিনি তার দলের পক্ষ থেকে তারুণ্য ও মর্যাদার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন