বগুড়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে ঘিরে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকেই শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। জনসভা রাতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিকেল গড়াতেই বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
তারেক রহমান নিজ পিতৃভূমি বগুড়ায় আসছেন—এমন খবরে সকাল থেকেই দূরদূরান্ত থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা দলে দলে শহরে আসতে থাকেন। দুপুরের আগেই বিভিন্ন এলাকা থেকে ধানের শীষ প্রতীক হাতে নিয়ে বিএনপি প্রেমীরা সমাবেশস্থলে উপস্থিত হন।
বৃহস্পতিবার দুপুরে মাঠে দেখা যায়, অনেকেই প্রতীকীভাবে শরীর ঢেকে রেখেছেন ধানের শীষের কাপড় দিয়ে। ভিড় ও যানজট এড়াতে নেতাকর্মীরা আগেভাগেই ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে মাঠে অবস্থান নেন।
সমাবেশস্থলে বিশেষভাবে নজর কাড়ে বিশাল আকারের ব্যানার ও ফেস্টুন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত ব্যানারে ছেয়ে যায় আলতাফুন্নেছা খেলার মাঠের চারপাশ। মাঠের বাইরের বিভিন্ন ভবন, অফিস ও বাসার ছাদ থেকে ঝুলিয়ে দেওয়া হয় বড় বড় ব্যানার।
দীর্ঘ অপেক্ষার পর রাতের দিকে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জনসভায় অংশ নেন তারেক রহমান। এক নজর তাকে দেখতে মাঠ ও আশপাশের এলাকায় অপেক্ষায় থাকেন বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন