ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

২১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হরিণাকুণ্ডুতে ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ২১তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

এম.টুকু মাহমুদ
এম.টুকু মাহমুদ
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬

হরিণাকুণ্ডুতে ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ২১তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ঐতিহ্যবাহী ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ২১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

মাওলানা ইয়াকুব আলীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক গোলাম ফারুক, সহকারী শিক্ষক আসাদুজ্জামান, মজিবুর রহমান ও পলাশ উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল বারী এবং উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মাছুরা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রতন কুমার সাহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিচারক প্যানেলে দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মিজানুর রহমান, মজিবুর রহমান, মোস্তফাজামান ও রশিদুজ্জামান।

দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, নাচ, গানসহ বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সমাপনী বক্তব্যে প্রধান শিক্ষক মিজানুর রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেকে আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হরিণাকুণ্ডুতে ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ২১তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ঐতিহ্যবাহী ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ২১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

মাওলানা ইয়াকুব আলীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক গোলাম ফারুক, সহকারী শিক্ষক আসাদুজ্জামান, মজিবুর রহমান ও পলাশ উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল বারী এবং উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মাছুরা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রতন কুমার সাহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিচারক প্যানেলে দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মিজানুর রহমান, মজিবুর রহমান, মোস্তফাজামান ও রশিদুজ্জামান।

দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, নাচ, গানসহ বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সমাপনী বক্তব্যে প্রধান শিক্ষক মিজানুর রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেকে আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ