ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঢাকা-১৯ আসনে ছাতা প্রতীকের জোরালো প্রচারণা: ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগে এলডিপি প্রার্থী

মো: শিহাব উদ্দিন শেখ
মো: শিহাব উদ্দিন শেখ
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬

ঢাকা-১৯ আসনে ছাতা প্রতীকের জোরালো প্রচারণা: ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগে এলডিপি প্রার্থী
এলডিপি-এর প্রার্থী ড. চৌধুরী হাসান সারওয়ার্দী, বীর বিক্রম নির্বাচনী প্রচারণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৯ (সাভার–আশুলিয়া) আসনের ভোটারদের মাঝে জোরালো প্রচারণা চালাচ্ছেন জামায়াত জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রার্থী ড. চৌধুরী হাসান সারওয়ার্দী, বীর বিক্রম। “আপনার ভোট, আমার অঙ্গীকার—আধুনিক সাভার” স্লোগানকে সামনে রেখে তিনি আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় ছাতা প্রতীকে গণসংযোগে অংশ নিচ্ছেন।

প্রচারণার সময় ড. হাসান সারওয়ার্দী বলেছেন, মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাস দমন হবে তার প্রধান অগ্রাধিকার। এছাড়া উচ্চশিক্ষা ও কারিগরি দক্ষ জনশক্তি তৈরি, বাজার ও ফুটপাতের চাঁদাবাজি বন্ধ, আধুনিক হাসপাতাল স্থাপন এবং জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করাও তার নির্বাচনী পরিকল্পনার অংশ।

বুধবার আশুলিয়ায় তার নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “সাভার-আশুলিয়ার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। এখানে উন্নয়ন হবে কাজের মাধ্যমে, কথার মাধ্যমে নয়। অতীতে রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতির অনেকটাই বাস্তবায়িত হয়নি। তাই ভোটের আগে প্রার্থীর ব্যক্তিগত ইতিহাস, সততা ও ভূমিকা যাচাই করে ভোট দিন।”

ড. হাসান সারওয়ার্দী ভোটারদের প্রতি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পাশাপাশি ছাতা প্রতীকে ভোট দিয়ে জুলাই চেতনা ও জুলাই সনদের আদর্শে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে স্ত্রী ফারজানা ব্রাউনিয়াসসহ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি আশুলিয়া এলাকার বিভিন্ন স্থানে সরাসরি ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করে মতবিনিময় ও কুশল বিনিময় করেন।

স্থানীয়রা জানাচ্ছেন, ঢাকা–১৯ আসনে ভোটাররা প্রার্থীর দেওয়া প্রতিশ্রুতি ও অতীত কর্মকাণ্ডকে গুরুত্ব দিয়ে নির্বাচনে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঢাকা-১৯ আসনে ছাতা প্রতীকের জোরালো প্রচারণা: ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগে এলডিপি প্রার্থী

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৯ (সাভার–আশুলিয়া) আসনের ভোটারদের মাঝে জোরালো প্রচারণা চালাচ্ছেন জামায়াত জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রার্থী ড. চৌধুরী হাসান সারওয়ার্দী, বীর বিক্রম। “আপনার ভোট, আমার অঙ্গীকার—আধুনিক সাভার” স্লোগানকে সামনে রেখে তিনি আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় ছাতা প্রতীকে গণসংযোগে অংশ নিচ্ছেন।

প্রচারণার সময় ড. হাসান সারওয়ার্দী বলেছেন, মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাস দমন হবে তার প্রধান অগ্রাধিকার। এছাড়া উচ্চশিক্ষা ও কারিগরি দক্ষ জনশক্তি তৈরি, বাজার ও ফুটপাতের চাঁদাবাজি বন্ধ, আধুনিক হাসপাতাল স্থাপন এবং জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করাও তার নির্বাচনী পরিকল্পনার অংশ।

বুধবার আশুলিয়ায় তার নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “সাভার-আশুলিয়ার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। এখানে উন্নয়ন হবে কাজের মাধ্যমে, কথার মাধ্যমে নয়। অতীতে রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতির অনেকটাই বাস্তবায়িত হয়নি। তাই ভোটের আগে প্রার্থীর ব্যক্তিগত ইতিহাস, সততা ও ভূমিকা যাচাই করে ভোট দিন।”

ড. হাসান সারওয়ার্দী ভোটারদের প্রতি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পাশাপাশি ছাতা প্রতীকে ভোট দিয়ে জুলাই চেতনা ও জুলাই সনদের আদর্শে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে স্ত্রী ফারজানা ব্রাউনিয়াসসহ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি আশুলিয়া এলাকার বিভিন্ন স্থানে সরাসরি ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করে মতবিনিময় ও কুশল বিনিময় করেন।

স্থানীয়রা জানাচ্ছেন, ঢাকা–১৯ আসনে ভোটাররা প্রার্থীর দেওয়া প্রতিশ্রুতি ও অতীত কর্মকাণ্ডকে গুরুত্ব দিয়ে নির্বাচনে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ