ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শেখ হাসিনাকে যেভাবে ভারত পাঠিয়েছি, সেভাবে আপনাদের সঙ্গেও ডিল করব : সিলেটে ডাকসু ভিপি সাদিক কায়েম

ইকবাল হোসাইন কামালী
ইকবাল হোসাইন কামালী
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬

শেখ হাসিনাকে যেভাবে ভারত পাঠিয়েছি, সেভাবে আপনাদের সঙ্গেও ডিল করব : সিলেটে ডাকসু ভিপি সাদিক কায়েম
সিলেটে ডাকসু ভিপি সাদিক কায়েম।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, একটি রাজনৈতিক দল গণভোটে ‘না’-এর পক্ষে অবস্থান নিয়েছে, যা মূলত ভারতের দালালি এবং দিল্লির স্বার্থরক্ষার রাজনীতির বহিঃপ্রকাশ। ‘না’ মানে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আবার জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করার পরিকল্পনা বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে সিলেট নগরের চৌহাট্টা এলাকায় ঐক্যবদ্ধ ছাত্রসংসদের আয়োজনে অনুষ্ঠিত এক গণজমায়েতে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন সাদিক কায়েম। তিনি কোনো দলের নাম উল্লেখ না করলেও তীব্র ভাষায় ওই অবস্থানের সমালোচনা করেন।

সাদিক কায়েম বলেন, “আপনারা কি আরেক হাসিনা হতে চান? তাহলে স্পষ্ট করে বলুন। আমরা যেভাবে হাসিনাকে বিদায় করেছি, যেভাবে লাথি দিয়ে ভারতে পাঠিয়েছি, ঠিক সেভাবেই আপনাদের সঙ্গেও ডিল করা হবে।”

তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ মানে হলো প্রকৃত ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। কৃষক, শ্রমিক ও রিকশাচালকের টাকায় যে দেশ চলে, তাদের সন্তানদের আগামীর রাষ্ট্রনায়ক হিসেবে গড়ে তোলার ক্ষেত্র তৈরি করাই ‘হ্যাঁ’-এর মূল উদ্দেশ্য।

ডাকসু ভিপি আরও বলেন, ‘হ্যাঁ’ মানে বিগত ফ্যাসিবাদী আমলে সংঘটিত গুম, খুন ও আয়নাঘরের সংস্কৃতির জন্য দায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনা এবং ফ্যাসিবাদী কাঠামো ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, দেশের ছাত্রসমাজ ও সাধারণ জনগণ ইতোমধ্যে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে প্রথম যে সিল পড়বে, সেটি হবে ‘হ্যাঁ’-এর পক্ষে।

বিএনপির সমালোচনা করে সাদিক কায়েম বলেন, দলটি শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে সরে এসে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসের রাজনীতি ধারণ করছে। তিনি বিএনপির প্রতি আহ্বান জানান, নিজেদের ভুল সংশোধন করে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে দ্রুত ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইনে নামতে।

সমাবেশে সিলেট-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হাবীবুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতৃবৃন্দ এবং ছাত্রশিবিরের জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শেখ হাসিনাকে যেভাবে ভারত পাঠিয়েছি, সেভাবে আপনাদের সঙ্গেও ডিল করব : সিলেটে ডাকসু ভিপি সাদিক কায়েম

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ